২০ কোটি নয়, ‘কুলি’-তে আসলে কত পারিশ্রমিক নিয়েছেন আমির খান?

অনলাইন ডেস্ক।
বুধবার, ১৩ আগষ্ট ২০২৫


মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে রজনীকান্তের ‘কুলি’। দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটির ট্রেলার।

যে ঝড় অগ্রিম টিকিট বুকিংয়েও দেখা গেছে। বিগ বাজেটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেছেন নির্মাতারা।  অগ্রিম বুকিংয়ে হৃতিক-এনটিআরের ‘ওয়ার ২’-কে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে ‘কুলি।’ ‘কুলি’ ঘিরে ভক্তদের উন্মাদনার অন্যতম কারণ এর তারকাখচিত কাস্ট। রজনীকান্তের সঙ্গে হাজির হচ্ছেন আমির খান, নাগার্জুন, শ্রতি হাসানের মতো তারকারা। যার ফলে বহু আগে থেকেই কুলি ঘিরে দর্শক উন্মাদনা তুঙ্গে।  বিগ বাজেটের এই সিনেমাতে কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন, তা নিয়েও ছিলো জোরালো চর্চা। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে জানা যায়, কুলিতে ক্যামিও চরিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আমির খান। রজনীকান্ত নিয়েছেন ২০০ কোটি রুপি। শুরুতে তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি নির্ধারিত ছিল, তবে অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া পাওয়ায় তা বাড়িয়ে দেওয়া হয়েছে।তবে এরই মধ্যে নতুন খবর পাওয়া গেছে, ফলে বদলে গেছে চিত্রপট। শোনা যাচ্ছে, কুলিতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি আমির খান।
Advertisement

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, “রজনীকান্ত ও তার ‘কুলি’ সিনেমার টিমের প্রতি আমির খানের ভীষণ ভালোবাসা ও সম্মান রয়েছে। পুরো চিত্রনাট্য না শুনেই সিনেমাটিতে কাজ করতে সম্মতি দিয়েছিলেন আমির খান। এই ক্যামিও চরিত্র রূপায়নের মাধ্যমে তিনি এই টিমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন।  ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, অন্য অভিনেতাদের মধ্যে নাগার্জুনা আক্কিনেনি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর শ্রুতি হাসান পেয়েছেন ৪ কোটি রুপি। ‘বাহুবলী’ সিরিজে ‘কাটাপ্পা’ চরিত্রে রূপায়নকারী অভিনেতা সত্যরাজ পেয়েছেন ৫ কোটি রুপি, কন্নড় তারকা উপেন্দ্র পেয়েছেন ৫ কোটি রুপি। মালয়ালম তারকা শৌবিন সাহির নিয়েছেন ১ কোটি রুপি। পরিচালক লোকেশ কঙ্গরাজ পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন সিনেমাটির জন্য নিয়েছেন প্রায় ১৫ কোটি রুপি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন