হেলিকপ্টারে চড়ে বিয়ে চাচার ইচ্ছা পূরণ

খোকন পারভেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বিয়েকে স্মরণীয় করে রাখতে ও শখ পূরণে কত কিছুই না করে মানুষ। সবাই চাই তার বিয়েটাকে স্মরণীয় করে রাখতে। তেমনি চাচার ইচ্ছা ও শখে ব্রাহ্মণবাড়িয়ার জুনায়েদ প্রবাসী হেলিকপ্টার নামে প্রতিষ্ঠান থেকে হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতে গেলেন। এ সময় শত শত লোক ভিড় জমান। উৎসুক লোকজনের ভিড় সামলাতে ও নিরাপত্তার দায়িত্ব পালনে ছিল পুলিশও।

বর জুনায়েদ সরকার জেলার সদর উপজেলার সুহিলপুর ইউপির ঘাটুরা গ্রামের কবির সরকারের ছেলে। কনে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে বরের হেলিকপ্টার অবতরণ করে। অল্প সময় পর হেলিকপ্টার যোগে বর কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

Advertisement
জানা যায়, বরের চাচা ঠিকাদার নুরুল ইসলামের ইচ্ছা ও শখ ছিল তার ভাতিজাকে হেলিকপ্টার করে বিয়ে করাতে নিয়ে যাবেন। সেই শখ ও ইচ্ছায় নুরুল ইসলাম ইন্টারনেটের মাধ্যমে প্রবাসীর হেলিকপ্টার নামে এক প্রতিষ্ঠানের  সাথে যোগাযোগ করে ভাতিজার বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া করেন। সেই হেলিকপ্টারে চাচাসহ বর নিয়ে দুপুরে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠ থেকে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

বরের চাচা নুরুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জের রাস্তা অনেক খারাপ। আর অনেক দিন থেকে ইচ্ছা ছিল ভাতিজার বিয়েতে ব্যতিক্রম কিছু করার। ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জের দূরত্ব বেশি হওয়ায় এবং রাস্তা খারাপের কারণে সময় বেশি লাগবে। সেই কারণে হেলিকপ্টার করে ভাতিজাকে বিয়ে করাতে নিয়ে যাওয়ার ইচ্ছা হয়। পরে ইন্টারনেটে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি। পরে প্রবাসী হেলিকপ্টার নামে একটি প্রতিষ্ঠান থেকে এ হেলিকপ্টার ভাড়া করি। তিনি প্রবাসী হেলিকপ্টার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

বর জুনায়েদ সরকার জানান, চাচার ইচ্ছাতেই বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার করে বিয়ে করতে যাচ্ছি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন