হিজাব ছাড়া ইউটিউবে লাইভ গান, ইরানে ৭৪ ঘা চাবুকের নির্দেশ

হিজাব ছাড়া প্রকাশ্যে গান পরিবেশন এবং ইউটিউবে লাইভস্ট্রিম করার অভিযোগে ইরানের খ্যাতনামা সঙ্গীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর টিমকে কঠোর শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে জানানো হয়, এই ঘটনার পর পারাস্তু আহমাদি ও তাঁর কনসার্ট টিমের ৮ জন সদস্যকে ৭৪ ঘা চাবুক মারার নির্দেশ দিয়েছে ইরানের আদালত। ঘটনাটি ঘটে ২০২৪ সালে, যখন পারাস্তু আহমাদি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি লাইভ কনসার্ট স্ট্রিম করেন।
সেখানে তিনি হিজাব ছাড়া পারফর্ম করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রতিবেদনে আরও বলা হয়, পারাস্তু আহমাদির এই অনলাইন পারফরম্যান্সকে ইরানের ধর্মীয় ও রাষ্ট্রীয় নিয়মের লঙ্ঘন হিসেবে দেখা হয়। এরপর দীর্ঘ সময় পর আদালতের এই রায় ঘোষণা করা হয়, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের শাস্তিকে অমানবিক বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে ঘটনাটি আবারও ইরানের সামাজিক ও সাংস্কৃতিক বিধিনিষেধ নিয়ে বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

Comments
No comments
Add a comment: