হার মানিনি, প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে : শাকিব খান

অনলাইন ডেস্ক।
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫


ফেসবুকের ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ড থেকে নিজের ইনস্টাগ্রামে ১১ বছর আগে পোস্ট করা ‘লাভ আজকাল’ সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক পোস্ট করেছেন তারকা অভিনেতা শাকিব খান।

ওই পোস্টে তিনি নিজের ক্যারিয়ার গ্রাফ তুলে ধরে কিছুটা স্মৃতিচারণ করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। ২৬ বছরের ফিল্ম ক্যারিয়ার শাকিব খানের। এর মধ্যে প্রায় দুই দশক ধরে তিনি বাংলা সিনেমা শাসন করছেন। লম্বা সময় কাটালেও তার এই পথচলা সহজ ছিল না। সেই প্রসঙ্গে তিনি বলেন, হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে।

Advertisement
যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি। করোনা পরবর্তী নতুন এক শাকিব খানকে পেয়েছেন দর্শক। কেউ কেউ বলছেন, শাকিব খান ২.০! ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে শাকিব সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স সব শ্রেণীর দর্শকদের কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন। পরবর্তীতে তার ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’ সিনেমাগুলো ব্যাক টু ব্যাক ‘ওভারসিস’ মার্কেটেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করে। শাকিব লেখেন, তার এই পথচলা নির্ভুল ছিল না, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন প্রতিটা পদক্ষেপ ছিল মূল্যবান। শাকিব খান বলেন, এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনও চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি। শিগগির ‘সোলজার’ নামে একটি ছবির শুটিং শুরু করবেন শাকিব খান। যেটি ঈদ ছাড়া মুক্তি পাবে, এরপর ‘প্রিন্স’ নামে ঈদুল ফিতরের জন্য আরেক ছবির শুটিং করবেন এই নায়ক।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন