হাতের ট্রিগারে কলম নয় সেদিন ছিল দু'নলের বন্দুক। এই দেশ!

‘বিজয়ের ধ্বনি’
- ইউসুফ রুশদী
হাতের ট্রিগারে কলম নয়
সেদিন ছিল দু'নলের বন্দুক।
এই দেশ!
সে তো মায়ের আঁচল ঘেরা,
আমার দেশ রক্তিম শহীদের দেশ।
মাঝরাতে শিশুর আর্তনাদ,
ঘুমের ঘোরে- গোটা গ্রাম যেদিন ছাঁই হয়েছিল দগ্ধিতার খোলসে।
নির্বিচারে কত প্রাণ ফুরিয়ে গেল,
এখনো ভোলেনি একাত্তরের যোদ্ধা।
সরিষাক্ষেতের হলদিয়া ফুলে লেগে আছে, ছোপ-ছোপ রক্তের দাগ।
রক্তভেজা লাশের সে ঘ্রাণ
আজও বেঁচে আছে এই বাংলায়।
বীর-বীরঙ্গনার কলজে নিংড়ানো খুন,
মিশে আছে এই বাংলার সব আলপথে।
আমি বিজয়ীর পোষাক দেখিনি, একাত্তরের একতা দেখিনি।
শুনেছি রণগল্প বহুবার,
শুনেছি রাইফেল গর্জনের স্মৃতিগল্প,
তরুণ-যুবার বিজয়ের উল্লাস।
শুনেছি এই মেঠোপথের মাঝে,
বীরবেশী বিজয়ের বজ্রকন্ঠ।

Comments
Farzana Boby
বিজয় নিয়ে চমৎকার একটা কবিতা। পড়ে ভাল লাগলো। শুভকামনা তোমার জন্য।💚
সাগর আহমেদ
সুন্দর লিখেছেন।💚
তিথী মজুমদার
বিজয় নিয়ে লেখা কবিতা। ভিন্নরকম ছিল। দারুণ লিখেছেন ভাইয়া।
অদ্রিকা শবনম
বরাবরের মতই সুন্দর লিখেছেন। ভালো লাগলো কবিতাটা।💕
Add a comment: