হংকংয়ের রাস্তায় মেহজাবীন-আদনান, ফিরিয়ে আনলেন ‘ইন দ্য মুড ফর লাভ’

অনলাইন ডেক্স
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জমকালো আলোয় ঝলমলে হংকংয়ের রাজপথ, চারপাশের চীনা অক্ষরের উজ্জ্বল নিয়ন সাইনবোর্ড, আর তার মাঝে হাত ধরে হেঁটে চলেছেন এক যুগল।

যেন নব্বইয়ের দশকের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ওং কার-ওয়াইয়ের কোনো বিখ্যাত এক রোম্যান্টিক সিনেমার ফ্রেম এবার জীবন্ত হয়ে উঠেছে বাস্তব জীবনে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার স্বামী, নির্মাতা আদনান আল রাজীবের শেয়ার করা একগুচ্ছ নান্দনিক ছবিই তুলে ধরল সেই রূপ। কাজের ব্যস্ততার ফাঁকে ঘুরতে ভালোবাসেন এই তারকা দম্পতি। তবে এবার হংকং সফরে গিয়ে তারা যে রূপ ও আবহে ফ্রেমবন্দি হলেন, তা মেহজাবীন অনুরাগীদের কাছে একদমই অচেনা ও চমকপ্রদ।ছবির প্রতিটি ফ্রেমে হংকংয়ের নান্দনিক শহর ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে চমৎকারভাবে মিশে গেছেন মেহজাবীন।

এবার তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে— ঐতিহ্যবাহী চীনা পোশাক 'চিওংসাম' -এ। নান্দনিক কারুকাজ করা ফিটেড এই পোশাকটি মেহজাবীনের ফ্যাশন সেন্সকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে; যেন হংকংয়ের ক্লাসিক্যাল কোনো রূপালী পর্দার নায়িকার মতো লাগছিল তাকে।

Advertisement
; অন্যদিকে অভিনেত্রীর স্বামী আদনান আল রাজীবও কম যাননি; সাদা শার্ট, ঢিলেঢালা কালো টাই, ট্রাউজার আর কাঁধে কোট ঝুলিয়ে তিনি তৈরি করেছিলেন ষাটের দশকের রেট্রো লুক। হংকংয়ের ঐতিহাসিক নাইট লাইফ, ঐতিহ্যবাহী লাল মিনিবাস, কাচের রেট্রো টেলিফোন বুথ আর চায়নিজ ডাইনিংয়ের আবহ হয়ে উঠেছিল তাদের রোম্যান্টিক ক্যানভাস।

কখনো নিওন আলোর রোশনাইতে অপলক চোখে একে অপরের দিকে তাকিয়ে থাকা, আবার কখনো রাজপথে হেঁটে চলা। যেন কোনো ক্ল্যাসিক সিনেমার দৃশ্য। মেহজাবীন নিজেই তার ফেসবুকে এই ছবিগুলো শেয়ার করে ওং কার-ওয়াইয়ের প্রখ্যাত সিনেমা ‘ইন দ্য মুড ফর লাভ’-এর কথা স্মরণ করে লিখেছেন, "ইন দ্য মুড ফর লাভ, সামহোয়ার ইনসাইড ওং কার-ওয়াইস ওয়ার্ল্ড"।

ব্যাকগ্রাউন্ডে যুক্ত করেছিলেন সেই সিনেমারই কালজয়ী 'ইয়ুমেজি'স থিম' সংগীত। হংকংয়ের এক ফটোগ্রাফারের ক্যামেরাতেই ফ্রেমবন্দি হন তারা। ছবিগুলো প্রকাশের পর অধিকাংশ নেটিজেন তার লুকের প্রশংসা করলেও তাদের এই সিনেমাটিক সাঁজ ধরতে পেরেছেন গুটিকয়েকজনই। এই সেলুলয়েডকে বাস্তবে তুলে আনাকে যারা ধরতে পেরেছেন, তাদের প্রশংসা ছিল খানিক ভিন্ন মাত্রারই।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন