স্বাধীনতা দিবসে সালেহার বেশে মেহজাবীন চমক

বিনোদন ডেস্ক
রবিবার, ২৬ মার্চ ২০২৩


চরিত্রের টানে মেহজাবীন চৌধুরী আগেও নিজেকে ভেঙেছেন বহুবার। তবে এবারের আদলটা বেশ আলাদা। যেমনটা তিনি হাজির হচ্ছেন মহান স্বাধীনতা দিবসের নাটকে।

তাকে নিয়ে ‘অসমাপ্ত’ নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। চিত্রনাট্যে ছিলেন সারওয়ার রেজা জিমি। এতে মেহজাবীন অভিনয় করেছেন সালেহা চরিত্রে। তার বিপরীতে মুনিরের চরিত্রে আছেন আফরান নিশো।

নাটকে নিশো যেমন তেমন, মেহজাবীনের স্থিরচিত্র দেখলে যে কেউ বিস্মিত হবেন। বিশেষ করে এই নাটকে তার গেটআপ প্রশংসার দাবি রাখে। আর অভিনয়ের বিষয়টি জানা যাবে আজ, রবিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের পরে, আরটিভির পর্দায় সম্প্রচারের মাধ্যমে।

তার আগে নির্মাতার কাছ থেকে জেনে নেওয়া যাক ‘অসমাপ্তর’র প্লট।  


Advertisement

পাকিস্তানের শোষণে অতিষ্ঠ হয়ে বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। চারদিকে যুদ্ধের খবর। জোয়ান ছেলেরা সব মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছে। মুনিরের বাবার একটাই ছেলে। তিনি চান ছেলেকে যে কোনও উপায়ে ঘরে আটকাতে। তাই উঠতি বয়সী ছেলে, বিয়ে দিলে ঠিকই বউয়ের আঁচলে বাঁধা পড়বে- এমন ভাবনা নিয়ে এগোচ্ছিলেন।

এই ভাবনা থেকেই পাশের গ্রামের গেরস্থের মেয়ে সালেহার সাথে বিয়ের দিন-তারিখ ঠিক করেন তিনি। মেয়ে শিক্ষিত, কলেজে পড়ে। দু’দিন পরই বিয়ে। বিয়ের আগের রাতে মুনির মনস্থির করলো, বিয়ে নয় সে যুদ্ধে যাবে। বাবা-মায়ের অনুমতি পাওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং একটা চিঠি লিখে রাতের আঁধারেই পালাবে সে।

নির্মাতা তুহিন এর পরের গল্পটা বলেন এভাবে, ‘অবশেষে রাতের অন্ধকারে নদীর ঘাটে পৌঁছায় মুনির। নৌকায় উঠে সে টের পায় তাতে আরেকটি মানুষ আগে থেকে বসে আছে। আপাদমস্তক ঢাকা। একটা সময় মুখ ঢেকে বসে থাকা মানুষটি ঘুরে বসে। তাকে দেখে চমকে ওঠে মুনির। সে আর কেউ নয় সালেহা! এরপর ঘটতে থাকে নানাবিধ ঘটনা। আমরা চেষ্টা করেছি মহান স্বাধীনতা দিবসে অন্যরকম একটা প্রেমের গল্প বলতে। যাতে দারুণ অভিনয় করেছেন শিল্পীরা। বাকিটা দর্শকরা বিচার করবেন।’


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন