স্বপ্নের পেছনে একা লড়াই মডেল ও উপস্থাপিকা শিলা মানি

এসময়ের তরুণ মডেল ও উপস্থাপক। নিজেকে তৈরি করছেন মিডিয়াতে শক্ত অবস্থানের জন্য।
শিলার মিডিয়ায় আসার গল্পটা বেশিদিনের নয়। তিনি জানান, পড়াশোনার উদ্দেশ্যে ঢাকায় আসা। নতুন শহর, নতুন পরিবেশ—সবকিছুই ছিল তার জন্য চ্যালেঞ্জ। শখের বসে অংশগ্রহণ করেন ‘ দ্বীপ্ত স্টার হান্ট’-এ। সেই ছোট চেষ্টার থেকেই শুরু হয় শিলা মানির শোবিজ অঙ্গনের নতুন যাত্রা। ধীরে ধীরে যুক্ত হন টুকটাক মডেলিংয়ের সঙ্গে। এরপর সুযোগ আসে এসএ টিভির ‘হাইট অফ হাইট অফ’ ফ্যাশন অনুষ্ঠানে উপস্থাপনা করার সুযোগ আসে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করতে করতে নিজের একটি আলাদা পরিচিতি গড়ে ওঠে শোবিজ অঙ্গনে শিলার।
এবার ঈদে শিলা এসএ টিভির বিশেষ অনুষ্ঠান ‘সিনে টিউন’-এ উপস্থাপনায় ছিলেন। শিলা মানি বলেন, এই পথচলা মোটেও মসৃণ ছিল না। প্রতিটি ধাপে ছিল সংগ্রাম, ছিল অনিশ্চয়তা। পরিবারের কাছ থেকে যেমন কোনো সাপোর্ট পাইনি, তেমনি বন্ধু-বান্ধবের কাছ থেকেও পাইনি প্রত্যাশিত সহযোগিতা। পুরো লড়াইটাই ছিল একান্তই নিজের সঙ্গে নিজের। তবুও থেমে যাননি তিনি। কারণ তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন। তিনি বিশ্বাস করেন, স্বপ্নকে সত্য করতে হলে পথ যত কঠিনই হোক, একদিন না একদিন তা বাস্তব হবেই। শিলা মানি জানান, আমার স্বপ্ন এখনো থেমে নেই, আমি যেতে চাই আরও অনেক দূর।

Comments
No comments
Add a comment: