সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ ও সম্প্রীতি সমাবেশে জনস্রোত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো গণসংযোগ ও সম্প্রীতি সমাবেশ। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় পিরোজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুর মাঠে পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
এর আগে দুপুর ৩টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। দুপুরের পর থেকেই মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সমাবেশস্থলে হাজারো নেতাকর্মীর উপস্থিতি বিএনপি নেতাদের উজ্জীবিত করে তোলে।সমাবেশে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ;্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।এই সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।এ সময় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না ও সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।নেতারা বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ। এই লক্ষ্যে সাধারণ মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে জনসম্পৃক্ততার কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি।

Comments
No comments
Add a comment: