কেন রুমিন ফারহানার ওপর ক্ষুব্ধ হয়েছিল বিএনপি?

অনলাইন ডেক্স
রবিবার, ১১ অক্টোবর ২০২৬

‘বিএনপির সিদ্ধান্ত ছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া’- এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১০ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এমন দাবি করেন। রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির সিদ্ধান্তটা ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার।’ এ সময় টকশোর উপস্থাপক তাকে প্রশ্ন করেন, ‘এত বছর বিএনপির হয়ে কথা বলেছেন। হঠাৎ কেন আপনার ওপর আক্রোশটা হবে?’ জবাবে তিনি বলেন, ‘অনেক কারণ থাকতে পারে।’

এরপর উদাহরণ দিয়ে এ স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, ‘কখনো কি চিন্তা করে দেখেছেন, আপনি করপোরেট অফিসে চাকরি করেন। কখনো যদি আপনার বসের মনে হয়, ইউ আর ওভারশাইনিং হিম, ইউ আর স্মার্টার দ্যান আস?’ বিএনপির সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সো, অ্যানিহাউ, ইটস বিএনপির ডিসিশন। এটা নিয়ে আসলে সাত মাস পার হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই এ বিষয়ে কথা বলছি।’ রুমিন ফারহানা আরও বলেন, ‘বিএনপি চেয়েছিল আমার ক্যারিয়ার শেষ করে দিতে। আমাকে আবারও হয়তো সংরক্ষিত আসনে দিত কি না, তা-ও জানি না; ওখানে ঢুকিয়ে রাখত।’

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তো এই আসনে গত আট-নয় বছর কাজ করেছি। আমি তো আসনের পালস বুঝি। আপনার কী ধারণা, পালস না বুঝে নেমে গেছি মাঠে? আমি জনগণের সঙ্গে কথা না বলেই নেমে গেছি? মানুষের সঙ্গে কথা না বলেই আমি আমার পুরো ক্যারিয়ার বাজি ধরেছি?’ বিএনপির সঙ্গে নিজের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একসময় বিএনপি করতে পারি। কিন্তু বিএনপির মতো মেধা আমাকে ক্যারি করতে হবে কেন, আপনার মনে হচ্ছে?’ টকশোর উপস্থাপক এ সময় স্মরণ করিয়ে দেন।

বহিষ্কারের পর রুমিন ফারহানার বক্তব্য তুলে ধরে উপস্থাপক প্রশ্ন করেন, ‘আপনি বলেছিলেন, খালেদা জিয়া আপনার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তা পালন করবেন। বিএনপির স্বার্থ রক্ষা করাটাও কি সেই দায়িত্বের অংশ নয়?’ জবাবে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি তো বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। খালেদা জিয়ার বক্তব্য অনুযায়ী, আমার দেশের স্বার্থটাই আগে দেখা উচিত।

আমি সেটাই দেখছি।’ উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন রুমিন ফারহানা।

জোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়াকে দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের পরিপন্থি বিবেচনা করে তাকে বহিষ্কার করে বিএনপি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন