সোনারগাঁয়ে আইচ ও ইয়াবাহ মাদক কারবারী গ্রেপ্তার

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ)।
শনিবার, ১৯ নভেম্বর ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় ৫০ লাখ টাকা মূল্যের মাদক দ্রব্যসহ মোহাম্মদ হোসেন মুন্সি নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাকে মাদক দ্রব্যসহ গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে ১১ হাজার ৮শ পিস ইয়াবা ও ১২ পিস ক্রিস্টাল মেথ (আইচ) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন মুন্সি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দোফল্লা গ্রামের আলী আকবর মুন্সির ছেলে। পুলিশ মাদক পাচারে ব্যবহৃত আলু বোঝাই একটি ট্রাক জব্দ করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জরুরী দায়িত্ব পালনকালে একটি ট্রাকযোগে মাদক পাচারের সংবাদ পান। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোল প্লাজা এলাকায় চেক পোষ্ট বসিয়ে তল্লাসী শুরু করে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী আলু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২০-৩৭৪২) তল্লাসী করে ১১ হাজার ৮শ পিস ইয়াবা ও ১২ পিস ক্রিস্টাল মেথ (আইচ) উদ্ধার করা হয়। যাহার মূল্য ৫০ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক কারবারী মোহাম্মদ হোসেন মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন মুন্সি, ফেনির ছাগলনাইয়া থানার আব্দুল হালিমের ছেলে আবু হানিফসহ অজ্ঞাত ৩-৪জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক কারবারী। তার সঙ্গে একটি চক্র জড়িত। তাদের গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার মাদক কারবারীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন