পাবনায় ৫১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

র্যাব-১২ পাবনার একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার (২০ নভেম্বর) রাতে র্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার দুপুরে র্যাব-১২, পাবনার ঈশ্বরদী থানার। জগনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে ওই এলাকার মোঃ নাজু প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মিনাজ প্রামানিক (৩২),ও মৃত জফির উদ্দিন প্রমানিকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হাবুল প্480;ামানিক (৩৮) কে গ্রেফতার করে। র্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। আসামীরা দীর্ঘদিন মাদকদ্রব্য ইয়াবা নিজেদের হেফাজতে রেখে নিজ নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

Comments
No comments
Add a comment: