সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বরিয়াকে উৎসর্গ করলেন অভিষেক

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বি-টাউনে যখন সেলেব দম্পতিদের বিচ্ছেদ-জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময়েই যেন সব গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে দিলেন অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি তিনি তার অভিনয় জীবনের প্রথম ‘সেরা অভিনেতা’ হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। আর পুরস্কার হাতে নিয়েই মঞ্চ থেকে তিনি এই সম্মান উৎসর্গ করলেন স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে।

আবেগঘন কণ্ঠে তিনি ধন্যবাদ জানালেন মেয়ে আরাধ্যাকেও। এই পুরস্কার জয়ের পর অভিষেক বচ্চন বলেন, ‘ঐশ্বরিয়া আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।’

পুরস্কার হাতে নিয়ে অভিষেক বলেন, ‘গত ২৫ বছর ধরে এই পুরস্কারটা পাওয়ার স্বপ্ন বুকের ভিতর লালন করে এসেছি। আজ সত্যি হলো। আমার চেয়েও আমার পরিবার বেশি খুশি। সমস্ত পরিচালক, প্রযোজক, যারা আমার উপর ভরসা রেখেছেন, গত ২৫ বছর ধরে আমাকে কাজের সুযোগ দিয়েছেন, তাদের সকলকেই এটা উৎসর্গ করলাম। এই পুরস্কার পাওয়া সহজ ছিল না। কিন্তু আমি মনে করি, আমি এর যোগ্য হতে পেরেছি।’

Advertisement

বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি সুজিত সরকারের ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিষেক। এই ছবিতে জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে এক অসুস্থ বাবার মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার কাহিনি মন ছুঁয়ে যায় দর্শকদের। 

জুনিয়র বচ্চনের তুখোড় অভিনয়ই তাকে এনে দিয়েছে এই বিশেষ সম্মান। তাই পুরস্কার গ্রহণ করে তিনি বাবা অমিতাভ বচ্চন ও কন্যা আরাধ্যাকেও আলাদা করে ধন্যবাদ জানাতে ভোলেননি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন