সালমান শাহর হতাশায়, সামিরার দোষ নেই ডন

অনলাইন ডেস্ক
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


বাংলা সিনেমার আইকন সালমান শাহ'র অপমৃত্যু মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেওয়ায় নতুন করে আলোচনায় এসেছে তার মৃত্যু রহস্য।

বের হয়ে আসছে একের পর এক ঘটনা, নায়কের অকালপ্রয়াণ ঘিরে তৈরি হচ্ছে নানান জল্পনা। সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। এই মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য ৯ জন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।  বছর পাঁচেক আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে জানায়, হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সেই সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।’তার কিছু সময় পরে, অর্থাৎ চার বছর আগে, শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো ‘সেন্স অফ হিউমার’-এ অতিথি হয়ে আসেন ডন।

সালমান শাহের হত্যা রহস্য নিয়ে চলমান তীব্র জল্পনার মধ্যেই ডনের সেই পুরোনো সাক্ষাৎকারটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  সাক্ষাৎকারে শাহরিয়ার নাজিম জয় সে সময় ডনকে সরাসরি প্রশ্ন করেন, ‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণে কারণ কে হতে পারে? উনার মা না উনার স্ত্রী? আপনি কী বলবেন? এক কথায় বললে।’  জবাবে ডন প্রথমে এটিকে ‘ফ্যামিলিগত ব্যাপার’ হিসেবে উল্লেখ করে সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার প্রসঙ্গ তোলেন। তবে জয় সরাসরি উত্তর চাইলে ডন জানান, স
Advertisement
94;লমান শাহের স্ত্রী সামিরা হকের তিনি কোনো দোষ দেখতে পাননি।  ডন বলেন, ‘সালমানের সঙ্গে তার স্ত্রীর যেমন প্রেম ছিল, এরকম প্রেম আমি কখনো দেখিনি। তোমাকে আমি আবার বললাম।’ এরপর জয়ের প্রশ্ন, ‘সামিরার কোনো দোষই ছিল না?’-এর উত্তরে তিনি বলেন, ‘আমি তো দেখতেছি না কোনো দোষ।’  এরপর ডন জোর দিয়ে বলেন, ‘সালমান শাহ তার শেষ দিনগুলোতে পুরো আপসেট এবং ফ্রাস্ট্রেটেড ছিলেন।’   ডন বারবার সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার দিকে ইঙ্গিত করে বলেন, ‘সালমান শাহ একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করবেন। ওকে আমি তো ছয়-সাত মাসের মধ্যে স্থিরতা দেখিনি।

স্থিরভাবে কথা বলবে, বসে থাকবে, এরকম দেখিনি।’   এদিকে, এই পুরোনো সাক্ষাৎকারটি বর্তমানে ভাইরাল হওয়ার পর ডনের বক্তব্যের অস্পষ্টতা এবং শারীরিক অভিব্যক্তি নেটিজেনদের মনে তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। মন্তব্য বাক্সে বহু দর্শক তাদের মতামত প্রকাশ করেছেন, যেখানে তারা ডনের কথায় জড়তা ও সন্দেহজনক ভঙ্গি লক্ষ করেছেন। কেউ কেউ সরাসরি মন্তব্য করেছেন, ‘ডন, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, পানি খেয়ে নেন। সামনে বিপদ আছে।’ আবার কেউ বলেছেন, ‘এই লোক হত্যার সাথে জড়িত ১০০%।’ অনেক নেটিজেন তার কথা বলার ধরন নিয়ে আরও বলেছেন, ‘কথায় জড়তা আছে অপরাধী দেখলেই বোঝা যায়, এই লোক খুনের সাথে জড়িত।’ 

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের পরিবারের পক্ষ থেকে করা হত্যা মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেন। এই মামলায় আশরাফুল হক ডন অন্যতম আসামি হিসেবে রয়েছেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন