সালমানের প্রথম প্রেমের নায়িকা কিয়ারার মাসি!

বলিউড অভিনেতা সালমান খান-এর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।
এবার নতুন করে আলোচনায় এসেছে তার প্রথম প্রেমের গল্প, যেখানে উঠে এসেছে অভিনেত্রী কিয়ারা আদভানি-র পরিবারের একটি চমকপ্রদ তথ্য।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিয়ারা আদভানির মাসি শাহিন জাফরি-ই ছিলেন সালমান খানের প্রথম প্রেম। তরুণ বয়সে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্প80;্ক ছিল এবং সে সময় তাদের প্রেম বলিউড অঙ্গনেও বেশ আলোচিত ছিল।জানা যায়, সালমান খান ও শাহিন জাফরির সম্পর্ক একসময় বিয়ের দিকেও এগোচ্ছিল। তবে নানা কারণে সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। পরবর্তীতে দুজনই নিজ নিজ জীবনে এগিয়ে যান।বহু বছর পর কিয়ারা আদভানির পারিবারিক সূত্রে এই পুরোনো সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। যদিও এ বিষয়ে সালমান খান বা কিয়ারা আদভানির পক্ষ থেকে নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Comments
No comments
Add a comment: