সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে তিনদিনব্যাপী বিজ্ঞান মেলা ‌উদযাপন

অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩


রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত ২৮-৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ০৩দিন ব্যাপী অন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও কুইজলীগ এর আজ ছিলো প্রথম দিন। সকাল ১১টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও বেলুন উত্তোলনের মাধ্যমে অন্তঃস্কুল বিজ্ঞান মেলার শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, ডিন- বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান ক্লাবের মডারেটর ও প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের শুরু হয়।

আজকের আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুজ জাহের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া মামুন, মো. বাহালুল হক চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. সামসুদ্দিন ভূইয়া সেন্টু। 

আলোচকবৃন্দ সকলেই বক্তব্যের শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর পবিত্র দিনকে স্মরণ করে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্য প্রদর্শন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিজ্ঞান মেলাকে প্রসঙ্গ করে বক্তাগণ শিক্ষার্থীদের বাস্তবসম্মত বিজ্ঞান চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং খুদে শিক্ষার্থীদের বিজ্ঞান অনুশীলনে দেশসেরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনন্য ভূমিকার কথা আন্তরিকতার সাথে উল্লেখ করেন।

Advertisement

প্রধান অতিথি বলেন, বিজ্ঞান পৃথিবীকে এগিয়ে নিয়ে চলেছে। মানুষের জীবন হয়ে উঠেছে বিজ্ঞান নির্ভর। অতএব, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে বিজ্ঞান চর্চায় আরও বেশি এগিয়ে আসতে হবে। দেশ আরও গতিশীল, আরও স্মার্ট হয়ে ওঠবে যদি দেশে বিজ্ঞানচর্চা সর্বোচ্চ গুরুত্ব পায়। 

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিজ্ঞান চর্চায় পিছিয়ে থাকলে আমরাও পিছিয়ে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ আন্দোলনের আশীর্বাদে আশাকরি অচিরেই দেশে সন্তোষজনকভাবে বিজ্ঞান চর্চার প্রসার ঘটবে এবং তারই ইতিবাচক প্রভাব পড়বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর। 

বক্তারা শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও তৎপর হতে বলেন। তারা প্রসঙ্গক্রমে বিজ্ঞানসহ নানাবিধ চর্চায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভার শেষে সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্টগুলো পরিদর্শন করেন  এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ দেখে তাদের অভিনন্দিত করেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন