সরকারকে খোঁচা দিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ প্রসঙ্গে পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নানা মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টিকে সরকারের একটি ‘ডিপ্লোম্যাটিক’ উদ্যোগ হিসেবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। পোস্টে তিনি লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকারের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাণিসম্পদ মন্ত্রীর ভূয়সী প্রশংসা করে এটিকে ‘মহিষ ডিপ্লোম্যাসি’ বলে উল্লেখ করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের বাণিজ্য চুক্তির ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, চিড়িয়াখানায় মহিষটিকে প্রদর্শনের মাধ্যমে দেশবাসীকে প্রতিনিয়ত একটি বার্তা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। পোস্টে তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ-আমেরিকা সম্পর্ক আরও টেকসই হয়েছে এবং একই সঙ্গে ভারতীয় গো-রক্ষা আন্দোলনের প্রতিও একটি বার্তা দেওয়া হয়েছে। সবশেষে তিনি প্রাণী মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অর্থায়নে প্রতিটি ইউনিটে আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন মিছিল আয়োজনের দাবি জানান।

Comments
No comments
Add a comment: