সময়ের আলোচিত মডেল আখি আফরোজ এর অ্যাওয়ার্ড অর্জন।

দেশের অন্যতম আবেদনময়ী মডেল অভিনেত্রী আখি আফরোজ। ২০১২ সালে প্রথম ক্যাটওয়াক করেন গুলশানের এক শোতে। তারপর থেকেই র্যাম্প ও স্টিলে নিয়মিতই দেখা মেলে তার। মডেলিং এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড, বাইপা অ্যাওয়ার্ড, আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ডসহ জাতীয় পর্যায়ের বেশকিছু অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি। গুণী এই অভিনেত্রীর ঝাঁপিতে নতুন করে ধরা দিল আরও অ্যাওয়ার্ড। শ্রেষ্ঠ মডেল ক্যাটাগরিতে এবার পেলেন তিনি এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ প্রদত্ত গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫।
শুক্রবার (৩০) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিয়ে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এর প্রেসিডেন্ট আব্দুল হাই সরকার, বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ও কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা তার হাতে এই অ্যাওহার্ড তুলে দেন।
সারা বছর ক্যাটওয়াক ও ফটোশুটে ব্যাস্ত থাকা মডেলিং জগতের এ আইকন জানালেন, নিয়মিতই অভিনয়ের প্রস্তাব পান তিনি। যেহেতু মডেলিং ই তার ধ্যান-জ্ঞান তাই সেই দিকেই শুধু মনোনিবেশ ছিলেন। তাই প্রস্তাব পেলেও অন্যকিছু ভাবতে চাননি। তবে কাছের মানুষদের উৎসাহে এবার অভিনয়ের কথাও
ভাবতে শুরু করেছেন আখি। ইতোমধ্যে বেশকিছু ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের প্রস্তাবও রয়েছে তার কাছে। তবে তাড়াহুড়ো করতে চান না তিনি। সময় বুঝে সবকিছু করতে চান তিনি।

Comments
No comments
Add a comment: