সন্ধ্যায় সোনাক্ষীর বিয়ের পার্টি

যদিও আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের দিনক্ষণ ঘোষণা করেননি তারা।তবে বলিপাড়ার খবর, আজই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনাক্ষী-জাহির।
এদিকে মেয়ের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা।
বান্দ্রার কারটার রোডে জাহিরের ফ্ল্যাটে বসবে বিয়ের আসর। কিন্তু সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী হলেও তার হবু বর মুসলিম। তবে কোনো রীতি মেনে বিয়ে হচ্ছে তা জানা যায়নি। শুধু আইনি মতে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সোনাক্ষী-জাহির।
ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী রেজিস্ট্রার বিয়ে করবেন তারা। পাশাপাশি সন্ধ্যায় এক ঝলমলে পার্টির আয়োজন চলবে। অভিনেত্রী শিল্পা শেঠির রেস্তোরাঁ বাস্টিনে এই পার্টির আয়োজন করা হয়েছে।

Comments
No comments
Add a comment: