সত্যিই কি ঢাকায় আসছেন পাকিস্তানি নায়িকা ?

অনলাইন ডেস্ক
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


সত্যিই কি ঢাকায় আসছেন পাকিস্তানি নায়িকা ?

চারদিকে এখন এই আলোচনা চলছে এ দেশের নেটিজেনদের মধ্যে। ফেসবুক ভরে গেছে হানিয়ার ছবি ও ভিডিওতে করা পোস্টে। সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে সীমারেখা ভেঙেছেন পাকিস্তানের তারকা হানিয়া। গোটা উপমহাদেশেই তার অসংখ্য ভক্ত। এবার সেই ভক্তদের জন্য সুখবর, প্রথমবারের মতো ঢাকায় আসতে চলেছেন তিনি।  গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় হানিয়া নিজেই বিষয়টি জানিয়েছেন। ভিডিও বার্তায় হাসিমুখে তিনি বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি। সবার সঙ্গে দেখা হবে।’

Advertisement
এ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। উঠছে প্রশ্ন, সত্যিই কি ঢাকায় আসছেন? যদি আসেন, তবে কবে?সূত্র জানাচ্ছে, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুবাদেই ঢাকায় পা রাখছেন হানিয়া আমির। ব্র্যান্ডটির প্রচারণার অংশ হিসেবে তিনি অংশ নেবেন বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে। তবে সুনির্দিষ্ট তারিখ এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।  চলতি বছরের ২৭ জুন মুক্তি পাওয়া ‘সর্দারজি ৩’ নামের পাঞ্জাবি ছবিতে সর্বশেষ দেখা গিয়েছিল হানিয়াকে। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে অভিনয় করা এ ছবিটি পাকিস্তানসহ বিশ্বব্যাপী মুক্তি পেলেও ভারতীয় প্রেক্ষাগৃহে দেখানো হয়নি। পহেলগাঁও কাণ্ডের পর সামাজিকমাধ্যমে পাকিস্তানি তারকাদের বয়কটের ডাক ওঠায় ছবিটি সেখানে আটকে যায়।  ছবিটিতে হানিয়া-দিলজিৎ ছাড়াও ছিলেন নাসির চিনোটি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা।এদিকে ঢাকায় হানিয়ার সম্ভাব্য আগমন ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ভক্তদের উচ্ছ্বাস। তবে তারিখ চূড়ান্ত না হওয়ায় অপেক্ষা জারি থাকছে। ভক্তরা একবাক্যে বলছেন, ‘আমরা তারকা হানিয়া আমিরকে এবার সরাসরি দেখতে চাই।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন