শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

১১ জানুয়ারি রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হতে যাচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের চলচ্চিত্র বাছাই স¤পন্ন হয়েছে, বাকিগুলোর বাছাই প্রক্রিয়া চলমান।পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে।
বিদ্যা বালান, কঙ্কনা সেন শর্মার মতো তারকার সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এদিকটায় সংযত হতে হচ্ছে। এছাড়া পৃষ্ঠপোষক নিয়েও সংকটে আছি। পৃষ্ঠপোষকদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি না। সে ক্ষেত্রে এবার হয়তো সাদামাটা আয়োজনে, যতটুকু পারা যায় উৎসবটা করতে হবে।
এবারের উৎসবের বিভিন্ন বিভাগের কয়েকটি সিনেমা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরমা বিভাগে এ পর্যন্ত আটটি সিনেমা চূড়ান্ত হয়েছে। এগুলো হলো কুসুম সিকদারের ‘শরতের জবা’, মেহেদী রনির এখানে নোঙর’, ধ্রুব হাসানের ‘ফাতিমা, নিয়ামুল হাসান মুক্তার ‘রক্ত জবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, তানভীর মুহাম্মদের ‘বাতাসের ফেনা’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ও তৌফিক এলাহির ‘নীলপদ্ম’।
এছাড়া দেশের প্রায় ৪০টি স্বল্পদৈর্ঘ্য ছবিও প্রদর্শিত হবে উৎসবে।বরাবরের মতো জাতীয় জাদুঘরের পাশাপাশি উৎসবের ভেন্যু হিসেবে থাকবে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিককেন্দ্র ও আলিয়ঁস ফ্রসেজ মিলনায়তন।

Comments
No comments
Add a comment: