শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

অনলাইন ডেক্স
রবিবার, ০৫ জুলাই ২০২৬

বিশ্বকাপের শেষ ১৬–এর ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ের হার প্রত্যাশিতই ছিল।

কিন্তু পেশিশক্তি নির্ভর ফুটবলে ফরাসিদের ভালোই পরীক্ষায় ফেলেছে জার্মানিকে টাইব্রেকারে পেছনে ফেলা দলটি। গত রাতে (৫ জুলাই) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিলেন এমবাপ্পে। বিশ্বকাপের শেষ ১৬–এর ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ের হার প্রত্যাশিতই ছিল। কিন্তু পেশিশক্তি নির্ভর ফুটবলে ফরাসিদের ভালোই পরীক্ষায় ফেলেছে জার্মানিকে টাইব্রেকারে পেছনে ফেলা দলটি। গত রাতে (৫ জুলাই) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

Advertisement

তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিলেন এমবাপ্পে। পুরো ম্যাচজুড়ে প্যারাগুয়ের একাধিক খেলোয়াড়ের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। ম্যাচ শেষ হওয়ার পরও বোঝা যাচ্ছিল, গুস্তাভো আলফারোর শিষ্যরা যেভাবে তাকে চাপে রেখেছিল, তাতে তিনি এখনও বিরক্ত। মাঠেই ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, 'আমরা আগে থেকেই জানতাম কী ধরনের ম্যাচ আমাদের অপেক্ষা করছে। কিন্তু আজ আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা প্রমাণ করেছি যে আমরা শুধু সুন্দর ফুটবল খেলতে জানি, এমন দল নই। প্রয়োজন হলে আমরা কুৎসিতও হতে পারি; আমার বক্তব্যের জন্য ক্ষমা করবেন।' তিনি আরও বলেন, 'এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তারা ভেবেছিল আমরা শুধু সুন্দর সুন্দর পাস, ওয়ান-টু আর চোখধাঁধানো ফুটবল খেলতে মাঠে নামব। কিন্তু আমরা কুৎসিত ও শারীরিক ফুটবলও খেলতে জানি। আজ আমরা জিতেছি, আর সেই দিক থেকেও আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।'

এরপর কথা ওঠে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে। যেখানে প্রতিপক্ষ দলে আছেন এমবাপ্পের ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমি। এমবাপ্পে বলেন, 'আমার মনে হয় সে ইতোমধ্যেই আমাকে মেসেজ করেছে। তবে এখন আমাদের পুরো মনোযোগ ম্যাচের দিকেই। আমরা জানি মরক্কো খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলতে পেরে আমরা আনন্দিত। পরের ধাপে উঠতে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।'

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা