শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’-তে টারজান চরিত্রে সময়

কিশোর অভিনেতা ইরফান রহমান সময় বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’ দিয়ে।
সিনেমাটিতে তিনি টারজান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক রহস্যময় গুপ্তধনের অনুসন্ধানকে কেন্দ্র করে, যেখানে একদল কিশোর-কিশোরী ঝুঁকিপূর্ণ কিন্তু রোমাঞ্চকর অভিযানে অংশ নেয়। রহস্য, মানচিত্র এবং ইতিহাসের নানা ধাপ পেরিয়ে এগোয় গল্পের মূল ধারা। অভিনেতা সময় জানা472;, চরিত্রের প্রস্তুতির জন্য তিনি প্রায় তিন সপ্তাহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে ছিলেন এবং বন্ধুদের সঙ্গেও যোগাযোগ সীমিত রাখেন। তার মতে, টারজান চরিত্রের একাকিত্ব ও প্রকৃতির সঙ্গে সম্পর্ক বোঝার জন্য এই প্রস্তুতি জরুরি ছিল। ‘গুপ্তধনের খোঁজে’ সিনেমাটি প্রযোজনা করেছে পেন্টাগন ফিল্মস এবং সহ-প্রযোজনায় রয়েছে এমএস মাল্টিমিডিয়া। সিনেমাটিতে আরও একাধিক কিশোর অভিনেতা অংশ নিয়েছেন। নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

Comments
No comments
Add a comment: