শিল্পী সংঘের নতুন সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ

বিনোদন ডেস্ক
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫


টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। যেখানে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু। 

শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে আটটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।

এছাড়াও সহ-সভাপতি পদে অভিনেতা মো. ইকবাল বাবু, আজিজুল হাকিম ও শামস সুমন নির্বাচিত হয়েছেন। 

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা মাসুদ রানা মিঠু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজাত শিমুল ও রাজিব সালেহীন।

পরাজিত প্রার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ফলাফলের বিপক্ষে আপিল করতে হবে। তারপর চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ২২ এপ্রিল।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলেছে।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সহযোগী হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডের সদস্যরা হলেন- মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

Advertisement

সভাপতি পদে লড়ছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। সহ সভাপতি প্রার্থী ছয়জন। তারা হলেন- আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম, শামস সুমন।

সাধারণ সম্পাদক পদে অভিনেতা শাহেদ শরীফ খান এবং অভিনেতা রাশেদ মামুন অপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

যুগ্ম-সাধারণ সম্পাদক পদের জন্য পাঁচজন প্রার্থী ছিলেন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। 

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ। অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।

অনুষ্ঠান সম্পাদক পদে এম এ সালাম সুমন, সান্ত্বনা সাদিকা, শাহরিয়ার ফেরদৌস সজীব প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আইন ও কল্যাণ সম্পাদক পদে সুবর্ণা মজুমদার ও সুচন্দা সিকদার লড়েছেন। 

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুকুল সিরাজ ও প্রিন্স রনি প্রতিদ্বন্দ্বী। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আর এ রাহুল, নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের জন্য ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তারা দুজনই এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন