শাকিব-বুবলী পরিবারের সঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন

বিনোদন ডেস্ক
বুধবার, ২২ মার্চ ২০২৩


পরিবারের সঙ্গে সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ঘরোয়াভাবে পালন করলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় নায়িকা বুবলী। মঙ্গলবার রাতে শাকিবের গুলশানের বাসায় ঘরোয়াভাবে বীরের জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এছাড়াও শাকিবের বাবা, মা, ভগ্নীপতি, বোনের ছেলে-মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সবাই মিলে এদিন মেতে ওঠেন ছোট্ট বীরের জন্মদিন উদযাপনে। জানা গেছে, জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়ি উপহার দিয়েছেন শাকিব খান। আর সেই গাড়িতে বসেই ক্যামেরাবন্দী হয়েছেন বীর। এসময় বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বুবলী ও বীরকে। ওই মুহূর্তের কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।

Advertisement


এর আগে, গতকাল শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’ সন্তানের জন্মদিন উপলক্ষ্যে বুবলীও একটি পোস্ট দিয়েছেন। বুবলী লিখেছেন, ‘তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’ উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের ঘরে একমাত্র সন্তান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।




Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন