শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

১৫ নভেম্বরে বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘দরদ’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।ঈদের পরে এতো বড় পরিসরে বাংলা সিনেমা মুক্তি দিয়ে প্রশংসা পাচ্ছেন এই নির্মাতা।
প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়ার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, শাকিব খানের সর্বাধিক সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস।ঈদের অনেক দিন পর সিনেমা রিলিজ হলো। দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ।
আর শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান চেঞ্জ করছে। যেটা অপ্রিয় সত্য কথা। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য, এবং দরদের পুরো টিমকে।’পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পেলো।
সিনেমাটি বাংলাদেশে মুক্তির দুই সপ্তাহ পর ভারতে মুক্তির কথা রয়েছে। প্যান ইন্ডিয়ার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন— বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

Comments
No comments
Add a comment: