শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে নজর কাড়লেন মৌ খান

বিনোদন ডেস্ক
শনিবার, ২৬ নভেম্বর ২০২২



এবার আর্জেন্টিনার পতাকা জড়িয়ে নিজের ছবি শেয়ার করছেন ঢাকাই সিনেমার নায়িকা মৌ খান। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর পল্লবীতে ‘বাহাদুরী’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

সেখানে থেকে সন্ধ্যায় বাসায় ফেরার পথে বাংলানিউজের সঙ্গে আলাপকালে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোলাগার কথা জানান। মৌ খান বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। আমার আম্মুও আর্জেন্টিনা ভক্ত। সবাই জার্সি পরে ছবি শেয়ার করেছে, তাই আর্জেন্টিনাকে নিয়ে ভিন্ন কিছু একটা করার ইচ্ছে থেকেই পতাকা জড়িয়ে শুট করেছি। আমার ভক্তরাও ছবিটা খুব পছন্দ করেছে।  

এই অভিনেত্রী আরো বলেন, কদিন আগে এম এইচ বিপু ভাইয়ের কাছে শুট করছিলাম। উনি জিজ্ঞেস করলেন, আমি কোন দল সাপোর্ট করি? বললাম, আর্জেন্টিনা। পরে উনিই আমার ছবি তুলে দিলেন। এই শুটের মেকআপ নেওয়া হয়েছে মানিক মেকওভার থেকে। মেসি নিয়ে মৌ বলেন, আমি মেসিকে পছন্দ করি। তার খেলা ভালো লাগে, তার পারসোনালিটি আমাকে আকর্ষণ করে। শুধু মেসিকেই সাপোর্ট করে যাব, জিতুক হারুক কোনো সমস্যা নেই।  
Advertisement

মঙ্গলবার (২২ নভেম্বর) কাতার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে র‌্যাংকিংয়ের তিনে থাকা আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ৫১তম স্থানে থাকা সৌদি আরব। আলবেসিলেস্তেদের বিপক্ষে এটিই প্রথম জয় দলটির। একইসঙ্গে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত দৌড় থামিয়ে দেয় তারা।  

এই হারের পরও মৌ খানের প্রত্যাশা প্রিয় দলটি ঘুরে দাঁড়াবে। শুধু তাই নয়, এই অভিনেত্রীর ভাষ্য, সামনের ম্যাচগুলো নিয়ে আমি আশাবাদী। আর্জিন্টিনা ঘুরে দাঁড়াবে। আশা করি তারা ফাইনালে যাবে।   মৌ খান ‘বাহাদুরী’তে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন। এছাড়াও তার অভিনীত সাতটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে শিগগিরই আরো একটি বড় খবর জানাতে পারবেন বলে জানান তিনি।

Comments

ফাহিম হক

সুন্দর 🤟

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন