শরতে ফুটে কাশফুল

শরতে ফুটে কাশফুল
-মোঃ শাহ আলম
কত শরৎ আসে কত কাশফুল ফুটে
বলা হয়নি যে শরতের কথা কখনও,
সেই শরতের কথা আজও বিপন্ন মনে জাগে l
এই শরতে নদী কিংবা সাগরদিঘীর পাড়ে
কাশফুল ফুটেছে কিনা জানিনা l
হৃদয় ফুটে আছে দেখাতে পারিনা l
যে হৃদয় পুড়ে আমাজান অঙ্গার হয়
দাবানলে অবিরত,
অন্ধকারে জল জোসনায় রাতের স্বপ্ন-
হারাতে দেয় না সে l
জোনাকমায়া প্রহর কাছে টানে
আলো-ছায়া-অন্ধকারে l
হৃদয়ে ফোটা তুলতুলে কাশফুল
কোন নরম হাতের অঙ্গুলি ছুঁয়ে বাজে,
নীলিমায় রিনিঝিনি নুপুরের সুর l
এই শরতে কবিতার উঠোনে জাগুক হৃদয়,
অনন্ত প্রেমের ছবি কাশফুল হয়ে I

Comments
শেখ আশিকুন্নবী সজীব
সুন্দর কবিতা।আপনার জন্য রইল শুভ কামনা।নতুন নতুন কবিতা চাই।
Add a comment: