লীগ ধর, জেলে ভর : হাসনাত

অনলাইন ডেস্ক
রবিবার, ১১ মে ২০২৫

রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে।

এর মুখ্য ভূমিকায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‌‘লীগ ধর, জেলে ভর’।বরিবার (১১ মে) ভোরে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন।হাসনাত পোস্টে বলেন, ‌‘লীগ ধর, জেলে ভর’।

এছাড়া আজ রবিবার ভোর ৪টার দিকে শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসনাত বলেন, ‘আমাদের তিনটা দাবি ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্তকরণ এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অন্তর্বর্তী সরকার কর্তৃক আজকে যে ঘটনা ঘটেছে এটা আমরা ইতিবাচক হিসেবে নিচ্ছি।কারণ সরকার আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দল হিসেবে বিচারে কোনো বিধান ছিল না। কিন্তু আজকে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত হয়েছে। এ ঘটনাগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।তিনি বলেন, বিগত সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তালবাহানা আমরা লক্ষ্য করেছি। এখানে গণহত্যাকারীদের বিচারের দীর্ঘসূত্রিতাও আমরা দেখেছি। শাপলা জুলাইসহ সকল গণহত্যা&#

Advertisement
2480; বিচার যেখানে তড়িৎ গতিতে হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখছি অনেক জুলাই আহতের মামলা নিচ্ছে না অনেক থানা। এখন কি দেশে বিভিন্ন প্রান্তে জুলাই যোদ্ধারা আওয়ামী সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হচ্ছে।এ বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ জানতে চাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই দ্রুতগতিতে জুলাই ঘোষণাপত্রের স্পষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ যে নিষিদ্ধ ঘোষিত হলো সে নিষিদ্ধদের রোড ম্যাপ আমরা জুলাই ঘোষণাপত্রে দেখতে চাই। এর পাশাপাশি অন্তর্ভুক্তিকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা করবেন সে নির্বাচন ঘোষণার আগে আমরা বিচারের রোডম্যাপ দেখতে চাই। ফ্যাসিবাদ বিরোধী শক্তির নানা বিষয় দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদী বিরোধের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। সুতরাং আওয়ামী লীগের চ্যাপ্টার ৫ই আগস্ট বন্ধ হয়ে গিয়েছে। সেটাকে আর ওপেন করার সুযোগ নাই। যখনই আপনারা রিফর্ম করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিতভাবে আপনাদের প্রতিরোধ করব।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন