লালমনিরহাট জেলায় ৩টি আসনেই নৌকার দখলে যাওয়া সম্ভাবনা

লালমনিরহাট জেলায় ৩ টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মাঠে না থাকায় এবং জাতীয় পার্টি হেভিওয়েট প্রার্থী না থাকায় এককভাবে লালমনিরহাটের ৩ টি আসনেই নৌকা ঘরে আসতে পারে বলছেন সাধারণ জনগণ এবং আওয়ামীলীগের নেতা কর্মীদের বক্তব্য নৌকার বিজয়ী হবে স্বতন্ত্র প্রার্থী কিছু ভোট পেতে পারে বলছেন সাধারণ ভোটারগণ, এদিকে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলেও লালমনিরহাট জেলায় ৩টি আসনে হেভিওয়েট কোন প্রার্থী দিতে পারেনি এই জেলায় এক সময়ে ৩ টি আসনেই জাতীয় পার্টির দখলে ছিল।
অনুসন্ধানে জানাযায় জাতীয় পার্টি থেকে যে সকল প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের মধ্যে নেই কোন ব্যক্তি ইমেজ নিজস্ব নেই ভোট ব্যাংক এমন কি তাদের নেই গ্রহণযোগ্যতা
লালমনিরহাট ১ আসন (হাতীবান্ধা ও পাটগ্রাম) থেকে জাতীয় পার্টি প্রার্থী মোঃ হাবিবুল হক বসুনিয়া নতুন প্রজন্মের নেতা এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সোনালী ব্যাংকের এমডি মোঃ আতাউর রহমান প্রধান তাহার মনোনয়ন পত্র বাতিল হয়েছে এই এমডি আতাউর রহমান প্রধান একজন আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী , এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন বিজয়ী হতে পারে এবং অন্যান্য দলের প্রার্থী থাকলেও তাদের জামানত বাজেয়াপ্ত হবে বলেছেন সংশ্লিষ্ট দুই উপজেলা(হাতীবান্ধা ও পাটগ্রামের) ভোটারগণ ।
লালমনিরহাট ২ (আদিতমারী ও কালীগঞ্জ) উপজেলার আসনের বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপি , এই আসন থেকে আওয়ামীলীগের মনোনীত হেভিওয়েট প্রার্থী এই হেভিওয়েট প্রার্থী সাথে লড়াই করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করছেন আদিতমারী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন মোঃ সিরাজুল হক তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন অংশগ্রহণ করবেন । এই আসনের হেভিওয়েট একজন প্রার্থী ছিলেন তার ন2494;ম হালিমা খাতুন এই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে তার দুই ছেলে এক ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছোট ছেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,মাননীয় প্রধানমন্ত্রী এক নামে চিনেন মোছাঃ হামিমা খাতুন কে তার মনোনয়ন পত্র বাতিল হয়েছে তবে তিনি আপিল করবেন বলে জানাযায় ।আর জাতীয় পার্টি এমন একজন কে প্রার্থী দিয়েছে যার কোন গ্রহণযোগ্যতা নেই। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জামানত বাজেয়াপ্ত হবে সেই ব্যক্তির নাম হচ্ছে ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, অন্যান্য দলের যে সকল প্রার্থী রয়েছে তাদের এলাকায় গ্রহণযোগ্যতা নেই বললেই চলে ।
লালমনিরহাট সদর ৩ আসনের আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোঃ মতিয়ার রহমান তিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী,এই হেভিওয়েট প্রার্থী সাথে লড়াই করতে জাতীয় পার্টির প্রার্থী দিয়েছে জাহিদ হাসান কে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদে আছেন।এই নেতা আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাথে লড়াই করে জামানত হারাবেন বলছেন লালমনিরহাট সদর উপজেলার সর্বস্তরের জনসাধারণ। অন্যান্য দলে যে সকল প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা শুধু নামের মাত্র প্রার্থী মাঠে নেই ভোট ব্যাংক। সরজমিনে বিভিন্ন ভোটারগণের সাথে কথা বলে সাধারণ জনগণ বলেন লালমনিরহাট জেলায় ৩ নং আসন জাতীয় পার্টির জাপা দখলে ছিল লালমনিরহাট সদর আসন থেকে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জি,এম, কাদের এমপি এই আসনে মনোনয়নপত্র জমা না দেওয়া এই আসনটি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি নির্বাচিত হতে পারে অনেকেই বলছে। লালমনিরহাট ২ জাতীয় পার্টি থেকে ৭ বার নির্বাচিত সংসদ সংসদ মরহুম আলহাজ্ব মজিবুর রহমান এমপি মৃত্যু হলে এই আসনটি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপির দখলে চলে যায়। লালমনিরহাট ১ আসন থেকে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যু পৃবে নির্বাচন অংশগ্রহণ না করায় সেই নির্বাচনে এই আসনটি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ মোতাহার হোসেন এমপি দখলে চলে যায়।

Comments
No comments
Add a comment: