লালমনিরহাট-২ সংসদীয় আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা প্রদান করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, এবং আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুকের মাতা মোছাঃ হালিমা খাতুনের।
তিনি শহীদ শামসুল ইসলাম সুরুজের স্ত্রী এই দুই জন কে মনোনয়ন পত্র নিতে উৎসাহিত করেন সমাজ কল্যান মন্ত্রী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান আহম্মেদ এমপির আপন ছোট ভাই তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবজ্জামান আহম্মেদ পারিবারিক দ্বন্দ্বের কারণে এই দুজন ব্যক্তিকে মনোনয়নপত্র নিতে সহযোগিতা করেন নিজের ভাই কে পরাজিত করতে । এই দুই জন প্রার্থীর মনোনয়ন পত্র বৃহস্পতিবার ৩,৩০ ঘটিকায় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,আর সারোয়ার মহোদয়ের কাছে মনোনয়ন পত্র পৃথক ভাবে জমা প্রদান করেন। আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক, কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি কে আওয়ামী লীগের কর্মকাণ্ড হতে বিরত রাখেন এবং দলের সুযোগ সুবিধা হতে বঞ্চিত করেন।
এতে ক্ষিপ্ত হয়ে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক এর মাতা কে প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য জের ধরে আদিতমারী উপজেলার মানুষ উন্নয়ন বৈষম্যের স্বীকার হয়েছে বলে দাবি করেন, তাই দ্বাদশ সংসদ নির্বাচনে আদিতমারী উপজেলা বাসীর উন্নয়নে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজুল হক অথবা মাতা হালিমা খাতুনের মনোনয়ন দাখিল করা হয়েছে এবং সাধারণ জনগণ সমর্থন জানিয়েছেন।লালমনিরহাট ০২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সমাজ কল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপি, মনোনয়ন চুড়ান্ত হবার পরে নানা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিলো।সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজুল হক অথবা হালিমা খাতুন কে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সমাজ কল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপির আপন ছোট ভাই মাহাবুবজ্জামান আহম্মেদ আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক এবং কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি যৌথ সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন দাখিল করেন ।

Comments
No comments
Add a comment: