রোমান্টিক গানে নতুন লুকে ফায়সাল ও ইজমা

ফাহিম হক,
বৃহস্পতিবার, ২০ আগষ্ট ২০২৬

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও নিজের অবস্থান তৈরি করছেন ফায়সাল খান।

এবার ইজমা ইসলাম প্রিয়াকে সঙ্গে নিয়ে নতুন মিউজিক ভিডিও ‘তোমায় দেখলে মনে হয় ২.০’-তে হাজির হয়েছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন ও হৈমন্তী । মিউজিক ভিডিওটির পরিচালক ও ডিওপি হিসেবে দায়িত্ব পালন করেছেন চন্দন রয় চৌধুরী। পুরো কাজটি অনুপম মিউজিকের পরিকল্পনায় নির্মিত হয়েছে। নতুন কাজটি নিয়ে ফায়সাল খান বলেন, অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করার কারণে প্রতিটি কাজ থেকেই নতুন অভিজ্ঞতা অর্জন করেন তিনি। তবে নতুন এই গানটি আগের কাজগুলোর তুলনায় পুরোপুরি আলাদা ভাইবের।

নতুন গল্প ও নতুন চ্যালেঞ্জই তাকে কাজটির প্রতি আগ্রহী করেছে। এই মিউজিক ভিডিওটি ফায়সালের কাছে বিশেষ হওয়ার আরেকটি কারণ পুরোনো দিনের জনপ্রিয় গান ‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’। গানটি তার পছন্দের গানগুলোর একটি। তাই সেই গানের সঙ্গে সম্পর্কিত নতুন এই কাজটিকে তিনি একটি স্মরণীয় মিউজিক ভিডিও হিসেবে দেখছেন। ফায়সাল বলেন, “মানুষ এখন আমাকে শুধু একজন আর্টিস্ট হিসেবে নয়, একজন পারফর্মার হিসেবেও গ্রহণ করেছে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।” আগের তুলনায় বর্তমানে ক্যামেরার সামনে অনেক বেশি আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।

Advertisement

অভিনয় ও মডেলিং—দুই ক্ষেত্রের অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। ‘তোমায় দেখলে মনে হয় ২.০’ মূলত একটি রোমান্টিক গান। ফায়সালের ভাষ্য, গানটির রোমান্টিক এক্সপ্রেশন ও ভিডিওগ্রাফির ধরন তার জন্য নতুন অভিজ্ঞতা। ইজমা ইসলাম প্রিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতাও তার কাছে ভালো লেগেছে। দুজনের পারস্পরিক সহযোগিতার পাশাপাশি পরিচালকের সহযোগিতাও কাজটিকে স্মরণীয় করে তুলেছে বলে জানান তিনি। কাজ বাছাইয়ের ক্ষেত্রে ফায়সালের কাছে সবার আগে গল্প। এরপর তিনি গুরুত্ব দেন পরিচালকের ভিশন ও পুরো টিমকে।

তার মতে, কোনো কাজ দর্শকের মনে থাকবে কি না এবং মানুষের সঙ্গে সেটি কতটা কানেক্ট করতে পারবে—এ বিষয়গুলোই এখন তিনি বেশি গুরুত্ব দিয়ে দেখেন। দর্শকের ভালোবাসা ও গঠনমূলক সমালোচনা—দুটোকেই সমানভাবে গুরুত্ব দেন ফায়সাল। ভালোবাসা তাকে কাজের অনুপ্রেরণা দেয়, আর সমালোচনা থেকে শিখে পরবর্তী কাজ আরও ভালো করার চেষ্টা করেন। নিজেকে বারবার নতুন করে প্রমাণ করাকেই ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন তিনি। নির্দিষ্ট একটি ইমেজে আটকে না থেকে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চান ফায়সাল।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “মিউজিক ভিডিও আমার ভালোবাসা। পাশাপাশি ভালো স্ক্রিপ্ট পেলে অভিনয়ে আরও নিয়মিত কাজ করতে চাই।” অভিনয়, মডেলিং ও মিউজিক ভিডিও—তিন ক্ষেত্রেই নিজের একটি স্বতন্ত্র জায়গা তৈরি করতে চান তিনি। এরই মধ্যে আরও কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে। নতুনদের উদ্দেশে ফায়সালের পরামর্শ, “তাড়াহুড়া করবেন না। আগে নিজেকে তৈরি করুন। স্কিল ডেভেলপ করুন।

সবসময় নিজের কাজকে সম্মান করুন, ধৈর্য ধরুন এবং ‘না’ বলতে শিখুন।” দর্শকদের উদ্দেশে ফায়সাল বলেন, তাদের ভালোবাসা ও সাপোর্টই তার সবচেয়ে বড় শক্তি। নতুন গানটি দেখার পাশাপাশি দর্শকদের মতামত জানানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন