রুমিন ফারহানার প্রোগ্রামে হট্টগোল আহত ১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল ও আশুগঞ্জ আসেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার প্রোগ্রামে হাতা হাতির ঘটনা ঘটেছে এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে নির্বাচনী প্রোগ্রামে মা*রা*মা*রি ঘটনা ঘটে,এতে ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন,রুমিন ফারহানা প্রোগ্রামে এসে দুই গ্রুপের কবলে পড়েন। রুমিন ফারহানা প্রোগ্রামের সদস্যরা কার আগে কে রুমিন ফারহানার কাছে যাবে, এই তর্কে জড়ায়। অতপর দুই গ্রুপ লাঠি সোঠা নিয়ে একে অপরকে হামলা করে। একপর্যায়ে রুমিন ফারহানা দ্রুত পলায়ন করে। গ্রামবাসী জানায়, উঠতি কিছু যুবক ও কিশোর এর আমন্ত্রণে রুমিন ফারহানা আঁখিতারা গ্রামে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।উক্ত সংঘর্ষে একাধিক নেতাকর্মী আহত হয়।

Comments
No comments
Add a comment: