রুপবতী বাংলা

"রুপবতী বাংলা"
কলমেঃমীর কাশেদুল হক (কাওসার)
যৌবন তার পরছে ঢলে
উছ্লে পরছে জোয়ার
শুধাই তোমায় কাহার কথা
ভেবে বলো দেখি এবার??
সবুজের এক বিশাল সমারোহ
সারা অঙ্গে তার
ফসলে ফসলে আছে মাঠ ভরা
আগামী অসীম সম্ভাবনার।
নদী নালা খাল বিল জুরে
মাছে টইটম্বুর
পাসে আবার সমুদ্র থেকে
আসে রাত দুপুর।
যৌবনে সে চির সবুজ
বয়স হলে সোনালী
মাঠের পরে মাঠ দেখা যায়
রুপে বাহারি।
হরেক ভাষার মানুষ আছে
হরেক সংস্কৃতি
মিলে মিশে সব একাকার
সংসার তারই।
পাহাড়ে তার গেলে পরে
ফিরতে চায়না মন
মিতালী হয় সংগোপনে
যায় সাজেক যখন।
বগালেক নীলাচল নীলগিরি থেকে
চোখ জুরে যায় দেখলে তাকে
তমাতুঙ্গী ডিমপাহাড় জীবননগর
দেখে আসো তাড়া করে আড়শীনগর।
গোলপাতা গর্জন কেওরার ভিতর
রপের বুড়ী লুকিয়ে রেখেছে কি ভয়ঙ্কর,
চিতা রয়েল হরিন ভাল্লুকের দল
কুমির মিলে সে যায়গা করেছে দখল!
হাওর বাওর তার সন্তানের মতো
ঝিরি ঝর্ণা খাল বিল আরো আছে যতো।
টেকনাফ সেন্ট আর আছে হাতিয়া
মনপুরার মতো করে আছে সোনাদিয়া।
কক্সের বালুকা বিশ্ব সেরা
এতো বড় নাই কোথা বিশ্ব জোড়া!
কার কথা বলে চলেছি বলোনা একবার
সে যে অপরুপা রূপবতী ভালোবাসা সবার
যত বলি শেষ হবেনা তার রুপের কথা
সে যে মা-জননী বাংলা মা বাংলাদেশ আমার।।

Comments
MIR KASADUL HOQUE
A great thanks & cordial love to Kazi Tv to post my poem.
Add a comment: