রুপনাই ওয়ার্ড আ'লীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত।

শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানা আ'লীগের উদ্যেগে ওয়ার্ড আওয়ামীলীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রুপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে খুকনী ৯ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ'লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ সময় এনায়েতপুর থানা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, যুগ্নসাধারন সম্পাদক এবিএম শামীম হক,খুকনী ইউনিয়ন আ'লীগের সভাপতি শাজাহান আলী, খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, থানা আ'লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল-আমিন,ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জোয়ার্দার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদ সোহেল রানা, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আফাস আলী ৪ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি লালমিয়া সরকার , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


Comments
No comments
Add a comment: