রাজশাহীর ৬ আসনে নৌকার ৫ টি স্বতন্ত্র ১ টি

মোঃ শাহিনুর রহমান আকাশ রাজশাহী জেলার বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪



আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের বেসরকারী ফলাফল পাওয়া গেছে। বেসরকারী ফলাফলে ১টি তে স্বতন্ত্র প্রার্থী ও বাকি ৫টি তে নৌকার প্রার্থীর  বিজয় হয়েছে। ৭ জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় আর শেষ হয় বিকেল চারটা দিকে।  ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। রাত সাড়ে ৮টার পর থেকে একে একে কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে। সর্বশেষ বেসরকারী ফলাফলে রাজশাহীর ৬টি আসনের মধ্যে ১টি তে স্বতন্ত্র প্রার্থী ও ৫টি তেই নৌকার প্রার্থীর বিজয় হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে আইন  শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।  রাজশাহীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) আবারো নৌকার জয় হয়েছে। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরি আবারো নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১০৩৫৯২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৪২৪১৯ ভোট।

রাজশাহীর-২ (সদর)  স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা (কাঁচি) বিজয়ী হয়েছেন। চতুর্থবারের মত নৌকায় প্রতীকে ভোট করা ওয়ার্কার্সপার্টির ফজলে হোসেন বাদশা এবার ফেল করেছেন। এ আসনে ১১২টি কেন্দ্রের ফলাফলে শফিকুর রহমান বাদশা পেয়েছেন ৫৪০৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের প্রার্থী এমপি ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১৪৬৬ ভোট। রাজশাহী সদর আসনে ২২ হাজার ৬৩০ ভোটের ব্যবধানে স্বতন্ত্র কাঁচির প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বিজয়ী হয়েছেন।

Advertisement
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকার বিজয় হয়েছে। স্বতন্ত্র প্রার্থী বা অন্য দলের শক্ত প্রার্থী ছিলো না। এ আসন থেকে এবার নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেন আসাদুজ্জামান আসাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিল জাতীয়পার্টির আব্দুস সালাম। আসাদুজ্জামান আসাদ নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১৫৪৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস সালাম লাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ৫২৪৭ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা) আসনেও হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ী হয়েছে নৌকা। একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে আওয়ামী লীগেরই দুই হেবিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেন আবুল কালাম আজাদ। আর দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন এমপি এনামুল হক। নৌকার প্রার্থী কালাম পেয়েছেন ১০৭০৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমপি এনামুল হক পেয়েছেন ৫৩৫৬১ ভোট।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। আসনটিতে  স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওবায়দুর রহমান (ঈগল)। বেসরকারী ফলাফলে দেখা গেছে এ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা পেয়েছেন ৮৬৯১৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ঈগল  নিয়ে পেয়েছেন ৮৩৮৬২ ভোট। 

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এ আসনে চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন নৌকা প্রার্থী ও বর্তমান পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অন্য আসনের মতই এ আসনেও শাহরিয়ারের ছিল আওয়ামী লীগেরই শক্ত স্বতন্ত্র প্রার্থী। রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেন শাহরিয়ার আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান (কাঁচি)। বেসরকারী ফলাফলে দেখা গেছে এ আসনে শাহরিয়ার আলম পেয়েছেন (নৗকা) ১০১৫৯৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রায়হান (কাঁচি) পেয়েছেন ৭৪২৭৮ ভোট। ফলাফলে শাহরিয়ার আলম ২৭৩২১ ভোটে বিজয়ী হয়েছেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন