রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন স্পেশাল ইউনিট

অনলাইন ডেস্ক
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে রাজধানী।

আগামীকাল বৃহস্পতিবারের এই ভোট সামনে রেখে ঢাকা মহানগর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সাধারণ নিরাপত্তার পাশাপাশি রাজপথে নামানো হচ্ছে সোয়াট ও কে-নাইন ইউনিটের মতো পুলিশের বিশেষায়িত সব দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াট, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে থাকবে।

Advertisement

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষ্যে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, তবুও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আশা করা হচ্ছে, একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের আশ্বস্ত করে ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, ‘আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

পুলিশ আপনাদের পাশেই রয়েছে।’ কোনো সুনির্দিষ্ট হুমকি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা করছি না। তবে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।’

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা