যে সমীকরণে বিশ্বকাপে দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার

ফুটবল বিশ্বের দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা।
এই দুই দলের লড়াই দেখতে সবসময় মুখিয়ে থাকে ফুটবলপ্রেমীরা। উভয় দল এরইমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। আর তাতেই দক্ষিণ আমেরিকার দুই ফুটবল জায়ান্টের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।আর্জেন্টিনা জে গ্রুপ এবং ব্রাজিল সি গ্রুপ থেকে রাউন্ড অব ৩২ এ উঠেছে। এই ধাপ পার হলে হবে শেষ ১৬ ও কোয়ার্টার, সেমি পেরিয়ে ফাইনালের লড়াই। তবে নকআউট সূচি অনুযায়ী, ফাইনালের আগেই দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অবশ্য এজন্য দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে রাউন্ড অব ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে হবে। ব্রাজিল ও আর্জেন্টিনা যদি নকআউটের তিন ম্যাচেই জয় পায় তাহলে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার 488;ম্ভাবনা রয়েছে দল দুটির।বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপপর্বে নিজেদের দুই ম্যাচে জিতে নকআউট নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জর্ডানের সঙ্গে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে মেসিদের। গ্রুপসেরা হলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে এইচ গ্রুপের রানার্সআপ।
আর ব্রাজিল গ্রুপপর্বের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা হয়েছে। রাউন্ড অব ৩২-এ সেলেসাওদের প্রতিপক্ষ হবে এফ গ্রুপের রানার্সআপ (নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপান)।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ১০৬টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এরমধ্যে আর্জেন্টিনা জিতেছে ৪১টি এবং ব্রাজিল ৩৯টি ম্যাচ। আর ড্র হয়েছে ২৬টি ম্যাচ।

Comments
No comments
Add a comment: