যে সিনেমা দেখে বাড়িতে শৌচালয় নির্মাণের গুরুত্ব দেয় ভারতীয়রা

অনলাইন ডেস্ক
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কমবেশী সকলেরই জানা, বিশ্বে স্যানিটাইজেশনে অন্যতম পিছিয়ে পড়া দেশ ভারত।

সেজন্য শৌচাগার নির্মাণ এবং খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করার গুরুত্বের ওপর জোর দিয়ে বলিউডে নির্মাণ করা হয় সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’। ছবিটি মুক্তির আগে এই ছবির নায়ক অক্ষয় কুমার এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করে বলেছিলেন, সমাজে নিষিদ্ধ এমন বিষয়ের ওপর মানুষের মানসিকতার পরিবর্তন আসবে এই সিনেমা থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এমনই অভিজ্ঞতার কথা খুলে বলেন অক্ষয় কুমার। কথা বলেন তার সিনেমাগুলি দর্শকদের মনে যে প্রভাব ফেলেছে, দর্শকদের সমালোচনার প্রতি তার মনোভাব। জানান, এসব একজন অভিনেতা হিসেবে তার সবথেকে বড় পাওয়া।  সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী চ্যাপ্টার টু’।

Advertisement

বলা হচ্ছে, এটিও তেমনই সমাজমুখী ছবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, এমন সমাজমুখী সিনেমায় কাজ করতে পেরে তিনি গর্বিত। সেই ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির উদাহরণ টেনে এই ভারতীয় অভিনেতা বলেন, ‘টয়লেট এক প্রেম কথা মুক্তির পর বহু মানুষ বাড়িতে শৌচালয় নির্মাণের গুরুত্ব বুঝেছেন। আবার ‘প্যাডম্যান’ ছবির মাধ্যমে নারীদের পিরিয়ড সংক্রান্ত সচেতনতা বাড়ানো সম্ভব হয়েছে। মেয়েরা বাবা বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেছে।

‘ও এম জি ২’-এর মাধ্যমেও যৌন শিক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে আলোচনার সূচনা হয়েছে। যখন দর্শকরা এই ছবিগুলির গল্পকে ভালোবাসেন, তখন একজন অভিনেতা হিসেবে আমিও খুশি হই।’গত ১৮ এপ্রিল মুক্তি পায় অক্ষয়ের ‘কেশরী চ্যাপ্টার টু’। এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি অভিনয় করেছেন আর মাধবন ও অনন্যা পাণ্ডে। দর্শকদের প্রশংসায় ভাসছে ছবিটি, ইতোমধ্যেই বক্স অফিসে ৫০.২৫ কোটি রুপির ব্যবসা করেছে। তার এই সাফল্যের ধারায় অতীতের কথাই সেই সাক্ষাৎকারে তুললেন অক্ষয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন