যে সিনেমায় বিকিনি পরার জন্য আজও লজ্জিত সালমান খান

অনলাইন ডেস্ক
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সালমান খান বলিউডের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন।

ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমায় কাজ করেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে কখনো হয়েছেন রোম্যান্টিক, কখনো বিধ্বংসী। তবে সালমানকে একটি সিনেমায় দেখা গেছে বিকিনিতে। যে দৃশ্যে অভিনয় করে আজও লজ্জিত এই নায়ক। সাল ১৯৯০, ‘বাঘি’ সিনেমায় অভিনয় করেন সালমান খান। যেই ছবির একটি দৃশ্য ছিল, কলেজ ক্যাম্পাসে বিকিনি পরে দৌঁড়াচ্ছেন অভিনেতা। সালমান একটি সাক্ষাৎকারে জানান, এই দৃশ্যটি একটি ইংরেজি সিনেমা থেকে নকল করা হয়েছিল। অভিনেতার জন্য এই দৃশ্যটি করা বাধ্যতামূলক ছিল, কারণ সিনেমার গল্পে এই দৃশ্যের মাধ্যমে একটি বড় টুইস্ট আসতে চলেছে।

সালমান জানান, দৃশ্যেটি এমন ছিল, যেখানে তাকে বিকিনি পরে দৌড়াতে হবে। সেটে সিনেমার শুটিং দেখতে আসা লোকজনের ভিড়ও জমেছিল। শট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিকিনিতে দৌড়াতে শুরু করেন।কিন্তু তারপরই ঘটে বিপত্তি। সিনেমার শুটিংয়ে অংশগ্রহণকারী শিল্পীদের পাশাপাশি সেখানে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষও অভিনেতার পেছনে দৌড়াতে শুরু করে। কোনোমতে সেখান থেকে নিজের সম্মান নিয়ে ফেরেন সালমান। 

Advertisement

সেই ঘটনা তুলে ধরে সালমান খান একটি সাক্ষাৎকারে বলেন, 'বাঘি' সিনেমার বিকিনি পরার দৃশ্য এবং সেটে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটি তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত ছিল। তিনি সেই সময় লজ্জায় অস্থির হয়ে পড়েছিলেন। সালমান আরও বলেন, সেই দৃশ্যের কারণে আজও তিনি লজ্জিতবোধ করেন। সালমানের ক্যারিয়ারে 'বাঘি' ছিল তৃতীয় সিনেমা, যা হিট হয়েছিল। এই সিনেমাটি ২১ ডিসেম্বর ১৯৯০ সালে মুক্তি পায়। সিনেমায় সালমানের সাথে নগমা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এটি ছিল তার প্রথম সিনেমা। 

সিনেমার গানগুলো দারুণ হিট হয়েছিল। সেই বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলির মধ্যে এটি ছিল সপ্তম। সিনেমাটি বক্স অফিসে ৫.৫ কোটি টাকা আয় করেছিল। 'বাঘি'-র আগে সালমান 'বিবি হো তো অ্যায়সি' এবং 'ম্যায়নে প্যায়ার কিয়া'-তে অভিনয় করেছিলেন এবং এই দুটি সিনেমাই হিট হয়েছিল।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন