যেভাবে পাল্টে যায় কাজল ও রানির সম্পর্ক

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ও কাজল, একটা সময় দুজনেই দাপটের সঙ্গে কাজ করেছেন। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। একই পরিবারের মেয়ে তারা।
সম্পর্কে দুই বোন। তাদের মধ্যে বয়সের ব্যবধান ছিল না তেমন। সেই কারণেই খুব সহজে হতে পারত তাদের বন্ধুত্ব। একে অন্যের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখতে পারতেন তারা। তবে, তাদের তেমন কোনো ছবি খুব একটা দেখা যায়নি।
কফি উইথ করণ শোতে এই জুটিকে একসঙ্গে দেখে অনেকেই বেশ খুশি হয়েছিলেন। কারণ একটা সময় তাদের একসঙ্গে তেমন দেখা যেত না। সেই রানি-কাজলকেই করণের সঙ্গে খোলামেলা আড্ডা দিতে দেখা গিয়েছিল।
করণও চুটিয়ে আড্ডা দিয়েছিলেন তাদের সঙ্গে। পাশাপাশি এমন বেশ কিছু প্রশ্ন সামনে তুলে এনেছিলেন, যা নিয়ে ভক্তমনেও কৌতুহল ছিল প্রথম থেকেই। করণ প্রশ্ন রেখে বলেন, শুরুতে তেমন একটা বন্ধুত্ব ছিল না, কিন্তু কেন? জবাবে কাজল বলেছিলেন, সত্যি তেমন কোনো কারণ ছিল না। খুব স্বাভাবিক দূরত্ব। আমাদের কাছে সেই সময়টা কাজই প্রথম গুরুত্ব পেত।
কাজলের কথা শেষ হতে না হতেই রানি বলে ওঠেন, কারণ আমরা সবাই ছোট ছিলাম, যে সময় কাজল দিদিকে একটু কেমন লাগত। কাজল পরিবারের ছেলেদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিলেন। এরপর ওরা থাকত শহরে, আর আমরা থাকতাম জুহুতে। তাই খুব একটা দেখাও হত না।

Comments
No comments
Add a comment: