যখন আশা হারিয়ে ফেলি, তখনই সব নতুন করে শুরু হলো : শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


অভিনেত্রী শবনম ফারিয়া তার কাজ এবং ব্যক্তিগত জীবন— দুই কারণেই ভক্তদের মাঝে থাকেন আলোচনার কেন্দ্রে।

সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো বিয়ে করে আবার আলোচনায় এসেছেন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে এক ছিমছাম আয়োজনে মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়।  অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, কেন ফারিয়া আবারও বিয়ের সিদ্ধান্ত নিলেন? সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেসব প্রশ্নেরই উত্তর মেলে। ভিডিওটিতে ফারিয়া তার দ্বিতীয় বিয়ে এবং স্বামী তানজিম তৈয়বকে নিয়ে নানা কথা বলেছেন।  ফারিয়া জানান, তানজিম খুব ছোট ছোট বিষয় খেয়াল করেন। তার কথায়, “কোনো মানুষ অসুবিধায় পড়লে যে ‘তোমার কিছু লাগবে’—এমন কথা বলতে পারে, তা আমার জানা ছিল না। এই ভদ্রলোকই প্রথম আমার জীবনে এমন অনুভূতি নিয়ে এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, ‘তোমার কি এটা করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি, তোমার করতে হবে না।’ বা ‘তুমি যাচ্ছ, তোমার কী লাগবে?’” 

Advertisement

ফারিয়া জানান, এই বিষয়গুলো অনেকের কাছে সাধারণ মনে হলেও তার জীবনের অভিজ্ঞতায় এটি অনেক বড় বিষয়। তিনি আরও বলেন, ‘যখন আমি সম্পূর্ণ হোপলেস ছিলাম, ভেবেছিলাম জীবনের এই অংশটি এখানেই শেষ, ঠিক তখনই একটি নতুন অধ্যায়ের শুরু হয়েছে।’অন্যদিকে, ফারিয়ার স্বামী তানজিম জানান, তিনি বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে তেমন পরিচিত নন। তিনি ফারিয়াকে চিনতেন না, তবে পরে জানতে পারেন তিনি বেশ জনপ্রিয়। তানজিমের মতে, ফারিয়া মানুষ হিসেবে অসাধারণ এবং অমায়িক। তিনি বলেন, ‘তাকে যখন দেখি, তার মাঝে বিশেষ কিছু খুঁজে পাই। সে মানুষ হিসেবে অসাধারণ, ডাউন টু আর্থ, বোল্ড, উইটি, প্লেফুল এবং সর্বোপরি খুবই যত্নশীল।’  এই দম্পতির ভিডিও দেখে তাদের ভক্তরা উচ্ছ্বসিত। মন্তব্যের ঘরে তারা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। উল্লেখ্য, প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসলেন শবনম ফারিয়া। প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, বিয়ে নিয়ে তার অনুভূতি বরাবরই জটিল-আতঙ্কের চেয়ে কম নয়।  ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন