মেসির জাদুতে উচ্ছ্বসিত শোবিজ, আর্জেন্টিনার জয়ে সরব তারকারা
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা জয় নিয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।
দাপুটে এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা।অভিনেতা চঞ্চল চৌধুরী মেসির ছবি শেয়ার করে মজার ছলে লিখেছেন, “পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?”তৌসিফ মাহবুব মেসির ফ্রি-কিক গোলের প্রশংসা করে লেখেন, “সে কখনো হতাশ করে না।”বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা অভিনেত্রী নাদিয়া আহমেদ স্টেডিয়াম থেকেই আর্জেন্টিনার জয় উদযাপন করে লিখেছেন, “ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।”অভিনেতা ইরফান সাজ্জাদ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সমালোচকদের উদ্দেশে মন্তব্য করেন, “এবার বুঝি ফিফা ফ্রি-কিকও দিয়ে দিচ্ছে! এভাবেই গোল্ডেন বুটও দিয়ে দেবে!”
অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন-ও রসিকতা করে লেখেন, “আর্জেন্টিনা নাকি ফিফাকে টাকা দিয়ে পেনাল্টি আর ফ্রি-কিক কেনে! তাহলে রাজুতে গিয়ে আন্দোলন করুন।” একই সঙ্গে তিনি জর্ডানের খেলোয়াড় আল তামারির গোলেরও প্রশংসা করেন।ব্রাজিল সমর্থক হলেও আব্দুন নূর সজল সুন্দর ফুটবলের প্রশংসা করে লিখেছেন, “আমি ব্রাজিল সমর্থক। কিন্তু মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার আজকের জয়ের জন্য অভিনন্দন।”
উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা লেখেন, “যে কোনো দলকে সমর্থন করা যায়, কিন্তু মেসির অর্জনকে অস্বীকার করার সুযোগ নেই।”এদিকে তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরে ছবি প্রকাশ করে লিখেছেন, “শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।”আর্জেন্টিনার টানা জয়ের পর দেশের সাধারণ সমর্থকদের মতোই শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন।

Comments
No comments
Add a comment: