মেকআপ ছাড়া শ্রাবন্তীর মতো সুন্দরী অভিনেত্রী খুবই কম!

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ আগষ্ট ২০২৪


৩৮ বছরে পা রাখলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। গত মঙ্গলবার (১৩ আগস্ট) ছিল অভিনেত্রীর জন্মদিন। এদিন ভক্ত-সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। 

বিশেষ করে জন্মদিন উপলক্ষে শ্রাবন্তীকে নিয়ে গণমাধ্যমে লিখেছেন তার বর্তমান ‘কথিত’ প্রেমিক শুভ্রজিৎ মিত্র। যেখানে নায়িকাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। একইসঙ্গে শ্রাবন্তীর মতো সুন্দর অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রিতে কম আছে বলেও মন্তব্য করেছেন এই নির্মাতা। 

শুভ্রজিৎ লেখেন, ‘গিন্টুর (শ্রাবন্তীর ডাক নাম) জন্মদিনে আমি শহরে নেই। এই মুহূর্তে আমি দিল্লিতে রয়েছি। ওর সঙ্গে আমার প্রথম আলাপ প্রায় বছর দশেক আগে। কোনো একটা কাজের সূত্রেই আমাদের দেখা। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়। জন্মদিনে ওকে নিয়ে নানা স্মৃতিই মাথায় ভিড় করে আসছে।’

শ্রাবন্তীর রূপ ও অভিনয় দক্ষতা ব্যাখ্যা করে শুভ্রজিৎ লেখেন, ‘গিন্টু খুব শক্তিশালী অভিনেত্রী। আমার মতে, ওকে এখনো সেইভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করা হয়নি। মেকআপ ছাড়া ওর মতো সুন্দরী অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই রয়েছেন। আমার পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমার নাম ভূমিকায় ও অভিনয় করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনার সঙ্গে গিন্টুর লুক একেবারে মিলে যায়। তারচেয়েও বড় কথা, ওর লুকের মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে, যেটা এই চরিত্রের অন্যতম শর্ত ছিল। সেই ভাবনা থেকেই এই সিনেমায় ওকে নির্বাচন করি। শুটিংয়ের আগে ইন্ডাস্ট্রির প্রথম সারির একাধিক অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। সত্যি বলছি, যে ভাবনা থেকে আমি গিন্টুকে বেছে নিই, এই সিনেমায় ও তার থেকেও আরো বেশি কিছু দিয়েছে।’

শ্রাবন্তীর নিষ্ঠায় মুগ্ধ শুভ্রজিৎ লেখেন, ‘কাজের প্রতি গিন্টুর নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করে। দেবী চৌধুরানী হয়ে উঠতে এক বছরেরও বেশি সময় ধরে গিন্টু পরিশ্রম করেছে। তলোয়ার চালানো শেখা থেকে শুরু করে অ্যাকশনের তালিম— সবই নিয়েছে। শুরু থেকেই ওর এই সফরের আমি অংশ ছিলাম। বলা যায়, পর্দার বাইরে আমিই যেন তখন ভবানী পাঠক হয়ে উঠেছিলাম।’

Advertisement

শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হন শ্রাবন্তী। সেই স্মৃতিচারণ করে শুভ্রজিৎ লেখেন, ‘শুটিংয়ে একাধিকবার চোট-আঘাত পেয়েছিল গিন্টু। মাথার ঘাম নয়, রীতিমতো রক্ত ঝরিয়ে অভিনয় করেছে। তির ছুড়তে গিয়ে ধনুকের ছিলায় আঙুল কেটে গিয়েছে। আঙুলে ব্যান্ডেজ। সেই অবস্থায় একের পর এক শট দিয়েছে গিন্টু। হামাগুড়ি দেওয়ার দৃশ্যে হাঁটু ধারালো নুড়ি-পাথরে ক্ষতবিক্ষত! তারপরও শট দিয়েছে। পরিচালক হিসেবে এর থেকে বেশি আমি ওর কাছে আর কী-ই বা দাবি করতে পারি!’


শুভ্রজিৎ তার পরবর্তী সিনেমায়ও কাস্ট করেছেন শ্রাবন্তীকে। এ খবর জানিয়ে এই পরিচালক লেখেন, “দেবী চৌধুরানী’ করতে গিয়ে গিন্টুকে আমি যেভাবে দেখেছি, তা ওর প্রতি আমার বিশ্বাসকেও আরো পোক্ত করেছে। আমার পরবর্তী সিনেমা ‘কালমৃগয়া’-তে স্বাভাবিকভাবেই গিন্টুকেই বেছে নিয়েছি। শহরে ফিরলে ওর সঙ্গে ‘দেবী চৌধুরানী’ সিনেমার ডাবিং শুরু করব।”

শোনা যাচ্ছে, 'দেবী চৌধুরানি'-তে কাজের সূত্রেই নাকি ঘনিষ্ঠতা দুজনের। এর আগে তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও ছিল। যদিও সম্পর্কে বারবার হোঁচট খেয়েছেন এই অভিনেত্রী। 

২০০৩ সালে রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তখন তিনি মাত্র ১৬ বছরের। এমনকী, ১৮ পেরোনোর আগেই মা হন। ডিভোর্স হয়ে যায় ২০১৬ সালে। এরপর আরও দুবার ভালোবাসা আসে। ২০১৭ তে বিয়ে করেন কৃষাণ ব্রিজকে এরপর রোশন সিংকে বিয়ে করেন ২০১৯ এ। আপাতত আটকে আছে রোশনের সঙ্গে ডিভোর্স। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন