মুম্বাইয়ে শাকিব খানের শুটিং সেটে মহেশ ভাট!

বিনোদন ডেস্ক
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪


ভারতের মুম্বাইয়ে চলছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং। চলতি মাসের ২০ তারিখ থেকেই লাইট-ক্যামেরা, অ্যাকশন পর্ব শুরু হয়েছে। 

শুরুর দিকে শাকিব খানকে ছাড়াই বেশ কয়েকটি দৃশ্যর শুট শেষ হয়েছে। এরই মধ্যে বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে। বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। এসময় ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা হয় এই নির্মাতার। 

এসময় হৃদয়কে জড়িয়ে তার গালে চুমু দেন মহেশ ভাট। সেই মুহূর্তের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে বলিউডের বিখ্যাত নির্মাতাকে ধন্যবাদ জানান বরবাদ সিনেমার পরিচালক। শুটিং ইউনিট সূত্র থেকে জানা যায়, মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং যেই স্পটে হচ্ছে তার পার্শ্ববর্তী একটি স্পটেই শুটিংয়ে ছিলেন মহেশ ভাট। সেই সুবাদেই বরবাদের সেটে এসেছিলেন তিনি। 

Advertisement

তবে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বলিউডের বিখ্যাত এই নির্মাতাকে দেখে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই শাকিব খানকে বলিউডে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন।  এদিকে শুটিংয়ের কাজে বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন শাকিব। সেখানে একমাস অবস্থান করবেন তিনি। শাকিবের সঙ্গে বরবাদে দেখা যেতে পারে কলকাতার নায়িকা ইধিকা পালকে। যিনি এই নায়কের সঙ্গে প্রিয়তমা সিনেমায় কাজ করেছিলেন।

অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শ্যুটিং হবে ভারতে। মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে শ্যুটিং।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন