মুক্তির আগেই ৪০০ কোটি আয় ‘কল্কি’র

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে মুক্তির আগেই প্রায় চারশো কোটি টাকা আয় করেছে ‘কল্কি’।
অন্ধ্রপ্রদেশ টেকনোলজি সার্ভিস থেকে সিনেমাটির প্রযোজকরা এখনই পকেটে ভরেছেন ১৮২ কোটি রুপি। একইভাবে স্বত্ব থেকে তামিলনাড়ু এবং কেরালায় আয় ২২ কোটি রুপি। কর্ণাটক থেকে ৩০ কোটি রুপি। আর গোটা উত্তর ভারত থেকে ৮০ কোটি রুপির ব্যবসা করার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিদেশের স্বত্বের বিনিময়ে আরও ৮০ কোটি রুপি ধরা হচ্ছে। সব মিলিয়ে মুক্তির আগেই ‘কল্কি ২৮৯৮ এডি’র আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ৩৯৪ কোটি টাকা। এর পর অগ্রিম বুকিংও রয়েছে। নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন,কমল হাসান ও দীপিকা পাড়ুকোন।
৯ মে প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও ভারতের লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে যায় ছবিটির মুক্তি।

Comments
No comments
Add a comment: