মিস্টার ইউনিভার্স ২০২৪’ আসরে দ্বিতীয় রানার আপের মুকুট জিতেছেন রিফাত মাহমুদ।
মিস্টার ইউনিভার্স ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথমবার বিজয় ছিনিয়ে এনেছেন রিফাত মাহমুদ।
২য় রানার আপ হয়েছেন তিনি। এ খবর অনেকেই জেনে ফেলেছেন। তবে কেমন ছিলো রিফাতের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা, তা জানতে চাইলে উঠে এলো দারুণ এক তথ্য। রিফাত বলেন, ‘‘মিস্টার ইউনিভার্স ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালেতে টপ ৫ প্রতিযোগীকে প্রশ্ন করা হয়েছিলো, আমাদের আইডল কে ? তারা কোনো না কোনো হলিউড ও বলিউড ষ্টারের নাম বলে। আমাকে যখন এই প্রশ্ন করে আমি উত্2468;রে আমাদের দেশের কিংবদন্তি চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার নাম বলেছিলাম। ‘মিস্টার ইউনিভার্স ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালেতে পুরস্কার হাতে রিফাত মাহমুদ প্রসঙ্গত, রিফাত গত মাসে অনুষ্ঠিত ভারতের সম্মানজনক ‘মুম্বাই ফ্যাশন উইক’ এবং ‘ল্যাকমে একাডেমি সল্ট লেক প্রেজেন্টস ফ্যাশনোভা সিজন ৫’ এ অংশগ্রহণ করেছেন। এ ছাড়া সম্প্রতি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গেও একাধিক কাজ করার দুর্দান্ত সুযোগ পেয়েছেন। তিনি মডেলিং শুরু করেন ২০১৯। ২০২২-এ ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক বিজয়ের মধ্য দিয়ে সফলতার যাত্রা শুরু করেন।

Comments
GUnwmcWyIh
aSlUgNuCQFqj
GUnwmcWyIh
aSlUgNuCQFqj
Add a comment: