মিথিলার নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে

অনলাইন ডেস্ক
শনিবার, ১৬ মার্চ ২০২৪

সাহিত্যনির্ভর ছবির মুখ্যভূমিকায় রাফিয়াত রশিদ মিথিলা। মুক্তি পেল অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ‘ও অভাগী’ ছবির ট্রেলার। ২৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। মিথিলা ছাড়াও এই ছবিটির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, জিনিয়া পাণ্ডে, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ হালদার।

এই ছবিতে অভিনেত্রী মিথিলাকে দেখা যাবে অভাগীর ভূমিকায়। সায়ন ঘোষকে দেখা যাবে রসিকের ভূমিকায়। সুব্রত দত্তকে দেখা যাবে জমিদারের ভূমিকায়। দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে জমিদার গিন্নির ভূমিকায়। কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কেষ্টার ভূমিকায়।

সৌরভ হালদারকে দেখা যাবে কাঙালি হিসেবে। ঈশান মজুমদারকে দেখা যাবে যমরাজের ভূমিকায়। ছবির ডিওপি মলয় মণ্ডল। এডিটর সুজয় দত্ত রায় ও সঙ্গীত পরিচালক মৌসুমী চট্টোপাধ্যায়।শুক্রবার যে ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে নজর কাড়লেন মিথিলা।

Advertisement

তার কথাবার্তার টান থেকে শুরু করে গ্রাম্য এক বধূর নিখুঁত অভিনয় দর্শকদের মনে করিয়ে দিতে বাধ্য কয়েক যুগ আগের কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' পড়া নেই, এমন মানুষ বোধহয় মেলা ভার। সেই গল্পকেই নতুন মোড়কে তুলে ধরা হয়েছে।

তবে চিত্রনাট্যের কারণে গল্পের চিত্রনাট্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়েছে।এই ছবিটি নিয়ে পরিচালক বলছেন, ও অভাগী ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' গল্পটি থেকে অনুপ্রাণিত। এই গল্প নারীদের সতীত্ব বজায় রাখার এক অসম লড়াই।

সমাজের উচ্চশ্রেণির শোষণ যে কতটা ভয়াবহ হতে পারে, সেই ছবিই তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই গল্পে অদ্ভূত এক রুক্ষতা খুঁজে পাওয়া যায়। 'অভাগীর স্বর্গ'-ছবিটাকে আমি দুটো ভাগে দেখিয়েছি। অভাগীর বিয়ের আগের জীবন ও তার বিয়ের পরের জীবন।

বিয়ের আগের অংশে তুলে ধরা হয়েছে শস্যশ্যামলা গ্রামবাংলার ছবি। অন্যদিকে বিয়ের পরে তার জীবনে শুধুই রুক্ষতা। চিকিৎসক প্রবীর ভৌমিককে ধন্যবাদ, আমায় সবরকম সাহায্য করার জন্য।

এই ছবিটি নিয়ে মিথিলা বলছেন, দীর্ঘদিন ধরে চলে আসা দলিত নারীদের ওপর উচ্চবর্ণের এক অভিশাপের কথা তুলে ধরেছে এই ছবি। অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এই পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন