মিঠুনের অসুস্থতার খবরকে ‘ভুয়া’ বললেন পুত্রবধূ

অনলাইন ডেস্ক
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪


 গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কলকাতায় ‘শাস্ত্রী’র শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন মিঠুন চক্রবর্তী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান ছবিটির প্রযোজক ও অভিনেতা সোহম চক্রবর্তী। সেখানে এমআরআই করানোর পর ‘ডিসকো ডান্সার’ তারকার স্ট্রোক ধরা পড়ে। তবে চিন্তার কারণ নেই, অভিনেতার শারীরিক অবস্থা এখন ভালো। এখনো হাসপাতালেই আছেন তিনি। যদিও মিঠুনের অসুস্থতার খবরকে ‘ভুয়া’ বলেই দাবি করেছেন অভিনেতার পুত্রবধূ মাদলসা শর্মা।

Advertisement

আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, ‘বুকে ব্যাথা এসব ভুল কথা, রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।’ বেশ কয়েক দিন ধরেই কলকাতায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। একইসঙ্গে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে বড় ছেলে মিমোহ জানিয়েছেন, তার বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। নিয়মিত পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে ইন্ডিয়া ডটকম জানায়, ‘তিনি (মিঠুন) শতভাগ সুস্থ আছেন এবং এটি তার রুটিন চেক আপ।’ প্রতিবেদনে ইন্ডিয়া ডট কম জানায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী গত সপ্তাহ থেকে তার সিনেমা ‘শাস্ত্রী’র শুটিং করছিলেন। ‘শাস্ত্রী’ ছবিটি জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে বানানো হচ্ছে। ছবিটির পরিচালনা করছেন পথিকৃৎ বসু। প্রযোজনার দায়িত্বে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। ছবিতে মিঠুনের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর দেবশ্রী রায়কে দেখা যাবে।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন