মা-বাবার বিচ্ছেদ, নারীবাদ নিয়ে ক্ষোভ জানালেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ০১ আগষ্ট ২০২৪


বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফতেহি। বিভিন্ন জনপ্রিয় গানে কোমর দুলিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মরোক্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী। 

কয়েক মাস আগে রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে উপস্থিত হয়ে নোরা ফাতেহি বলেছিলেন, “আমি নারীবাদে বিশ্বাসী নই। নারীবাদ আমাদের সমাজকে বিপর্যস্ত করেছে।”

তার এই মন্তব্যের পর বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে ওই সময়ে জোর চর্চা হলেও মুখে কুলুপ এঁটেছিলেন নোরা।

বিষয়টি নিয়ে এবার ম্যাশেবল ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন নোরা ফাতেহি। তিনি জানান, “যারা সত্যিকারের নারীবাদী, যারা নারীদের অধিকার নিয়ে সোচ্চার তাদের জন্য এই মন্তব্য নয়। এটি পশ্চিমা বিশ্বের তথাকথিত নারীবাদীদের উদ্দেশ্যে বলেছিলাম।”

নোরা ফাতেহি বলেন, “একটি বিষয় পরিষ্কার করতে চাই, এই সমস্যা কেবল ভারতের নয়। আমরা এখনও সংস্কৃতি ও মূল্যবোধের কদর করি। কিন্তু পশ্চিমা সমাজে, বহু মানুষ আছেন, যারা মনে করেন একাই সব কিছু করা যায়। এমনকি তারা মনে করেন, একাই সন্তানধারণ ও লালনপালন করা যায়। অবশ্যই, আপনি সেটা করতে পারেন। কিন্তু আপনি সেই ধারণাকে উৎসাহ দেবেন কেন? একক পরিবার গড়তে উৎসাহ দেওয়া উচিত নয়।”

Advertisement

নিজের অভিজ্ঞতা উল্লেখ করে নোরা ফাতেহি বলেন, “আমি একটি ডিভোর্স পরিবার থেকে এসেছি। আমার বয়স যখন ১০-১১ বছর, তখন আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। সুতরাং সিঙ্গেল মায়ের উপরে কতটা নেতিবাচক প্রভাব পড়ে তা আমি দেখেছি। সন্তান বাবা-মায়ের সঙ্গে বেড়ে উঠুক— আমি এই ধারণার পক্ষে।”

ক্ষমা চেয়ে নোরা ফাতেহি বলেন, “আমার মন্তব্যটি বিষয়বস্তুর বাইরে নেওয়া হয়েছে। কেউ যদি আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকেন, তবে আমি ক্ষমা প্রার্থনা করছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমি বক্তব্যটি দিইনি। অভিজ্ঞতার ভিত্তিতে মন্তব্য করেছিলাম। কারণ আমি পশ্চিমা দেশে বেড়ে উঠেছি।”

নোরা ফাতেহি কেবল আইটেম গানেই সীমাবদ্ধ নেই। অভিনয়েও সরব হয়েছেন। চলতি বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ক্র্যাক’। আদিত্য দত্ত পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রের অভিনয় করেন— অর্জুন রাম পাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি। তাছাড়াও বেশ ক’টি সিনেমার কাজ তার হাতে রয়েছে। তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন